Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

চোর সন্দেহে তিন ব্যক্তিকে আটক

samayikprasanga by samayikprasanga
March 1, 2023
in অসম, বরাক উপত্যকা
0
চোর সন্দেহে তিন ব্যক্তিকে আটক

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

অনলাইন ডেস্ক : তিনজন নির্দোষ ব্যক্তিকে স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে দশ ঘন্টা আটকে রাখা হলো পাঁচগ্রাম থানাধীন কাটাখাল পুলিশ ফাঁড়িতে। যারা আটক করেছিলেন চোর সন্দেহে শেষ পর্যন্ত তারাই আবার আপোষনামায় তাদেরকে নির্দোষ বলে স্বীকারোক্তি দিয়েছেন। রহস্যে ঘেরা সম্পূর্ণ ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাতে। বাঘমারা এলাকায় সোমবার ভোরে তিনজন ব্যক্তিকে চুর সন্দেহে আটক করেন শঙ্কু সিংহ, শশাঙ্ক সিংহ, রাজকুন্দ্রা মালাকার, বলাই সিংহ, সাধন কুমার দাস প্রমূখ। বাঘমারা এলাকার একজন গাড়িচালক এবং বক্রিহাওরের দুজনকে আটক করা হয়েছে। তাদেরকে আটক করতেই খবরটি ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এক পর্যায়ে পুলিশ প্রশাসন হায় হায় ইত্যাদি স্লোগান শোনা যায়। স্থানীয় সূত্রে খবর পেয়ে দলবল নিয়ে ঐ তিনজন ব্যক্তিকে উদ্ধার করেন কাটাখাল ফাঁড়ি পুলিশ। সঙ্গে চুরি কাজে ব্যবহার হওয়া এএস ২৪ সি ৯১৩৪ ম্যাজিক মালবাহী গাড়িটিও আটক করেন পুলিশ। উদ্ধার করা হয় ভ্যালি স্ট্রং সিমেন্ট কোম্পানির কিছু পোষ্টার ও লোহার পাত। আনুমানিক দশ ঘন্টা তাদেরকে থানায় আটকে রাখার পর আপোষের মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আপোষ নামায় স্বাক্ষর করেছেন বাঘমারা এলাকার স্থানীয় শশাঙ্ক সিংহ, রাজকুন্দ্রা মালাকার, বলাই সিংহ, সাধন কুমার দাস। সাক্ষী রয়েছেন বিশু কুমার সিংহ ও শঙ্কু সিংহ।

Tags: Assam Policeassam police DIGCM Himanta Bishwa Sharmathief
Previous Post

জল জীবনে দুর্নীতি, তীব্র অসন্তোষ ভাঙ্গায়

Next Post

মহাসড়কে দূর্ঘটনা, আহত ২

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

অতিরিক্ত বিমান ভাড়ার ১০ হাজার টাকা জমার নির্দেশে চরম উদ্বেগ হজযাত্রীদের

by samayikprasanga
April 30, 2026
Next Post
মহাসড়কে দূর্ঘটনা, আহত ২

মহাসড়কে দূর্ঘটনা, আহত ২

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?