Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

মেঘালয় জয়ে প্রতিশ্রুতির বন্যা তৃণমূলের

বেকারদের মাসিক হাজার টাকা, ১ লক্ষ ল্যাপটপ

samayikprasanga by samayikprasanga
January 24, 2023
in slider, জাতীয়
0
মেঘালয় জয়ে প্রতিশ্রুতির বন্যা তৃণমূলের

অনলাইন ডেস্ক : মেঘালয়কে মডেল রাজ্যে পরিণত করাটাই টার্গেট। সেরাজ্যে দলীয় ইস্তেহার প্রকাশ করতে গিয়ে দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাঁর দাবি, এই ভিশন ডকুমেন্ট গোটা বিশ্বকে দেখিয়ে দেবে মেঘালয় কী করতে পারে। অভিষেকের দাবি, সাধারণ মানুষ এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পরই এই ইস্তেহার প্রকাশ করা হয়েছে। যারা যারা তৃণমূলকে বহিরাগত দল হিসাবে দেগে দিয়েছে, মেঘালয়ের সেই দলগুলিকেও তোপ দেগেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বলেন, যারা আমাদের বহিরাগত বলছিলেন, তাঁরা এখনও ইস্তেহার প্রকাশ করতে পারল না। আমরা চারদিনের মধ্যে ইস্তাহার প্রকাশ করে দিলাম। এতেই বোঝা যায় মেঘালয়ের মানুষের প্রয়োজন কারা বেশি বোঝে।

মেঘালয়ের মানুষের মন জয় করতে ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। এর মধ্যে তাৎপর্যপূর্ণ হল,

১। ক্ষমতায় আসার পর রাজ্যের উন্নয়নের গতি দ্বিগুণ করা হবে। জিডিপি বৃদ্ধি হবে দুই সংখ্যায়।
২। আগামী পাঁচ বছরে প্রতিবছর ৪ হাজার করে MSME প্রতিষ্ঠিত হবে।
৩। পাঁচ বছরে ৩ লক্ষ চাকরি দেওয়া হবে।
৪। ২২ থেকে ৪০ বছরের যুবকদের মাসিক হাজার টাকা করে বেকার ভাতা।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

৫। উচ্চমাধ্যমিক এবং কলেজ পড়ুয়াদের ১ লক্ষ ল্যাপটপ।
৬। সরকার গঠনের ১০০ দিনের মধ্যে মাসিক ১ হাজার টাকা করে পাবেন মহিলারা।
৭। সব পেনশন এবং সামাজিক যোজনায় বরাদ্দ মাথাপিছু ন্যূনতম হাজার টাকা করে করা হবে।
৮। রাজ্যের ২ লক্ষ ১০ হাজার কৃষক পাবেন বার্ষিক ১০ হাজার টাকা।

অভিষেক এদিন স্পষ্ট করে দিয়েছেন, তাঁদের এই ইস্তেহারে শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়নি। এগুলো তৃণমূলের সংকল্প। আর তৃণমূল নিজেদের সংকল্প রক্ষার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে। প্রশ্ন উঠতেই পারে, এত প্রকল্পের টাকা আসবে কথা থেকে। যার জবাবও দিয়েছেন অভিষেক। তিনি জানিয়ে দিয়েছেন, মেঘালয়  সরকারের হাতেই বিপুল টাকা রয়েছে। কিন্তু এই সরকার এতটাই অপদার্থ যে, নিজেদের ক্ষমতাকে ব্যবহারও করছে না।

Tags: abhisekh banerjeeindian politicsMamata Banargeemeghalaya electionTrinomul Congress
Previous Post

বুধবার থেকে শিলচরেও পাঠানের প্রদর্শন, সতর্ক পুলিশ

Next Post

শুরু হল টিটি ক্লাবের ফ্রাঞ্চাইজি ভিত্তিক টেবিল টেনিসের আসর

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
শুরু হল টিটি ক্লাবের ফ্রাঞ্চাইজি ভিত্তিক টেবিল টেনিসের আসর

শুরু হল টিটি ক্লাবের ফ্রাঞ্চাইজি ভিত্তিক টেবিল টেনিসের আসর

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?