Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম বরাক উপত্যকা

গুণোৎসবকে ঘিরে ব্যাপক উৎসাহ বদরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে

একশো শতাংশ উপস্থিতি শাহ বদরুদ্দিন হাইস্কুলে

samayikprasanga by samayikprasanga
January 20, 2023
in বরাক উপত্যকা
0
গুণোৎসবকে ঘিরে ব্যাপক উৎসাহ বদরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে

You might also like

শিলচরের ধৃত চোর দম্পতি, বালিশের ভেতর থেকে উদ্ধার নগদ ৫ লক্ষ ও স্বর্ণালঙ্কার

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

অনলাইন ডেস্ক : রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জ জেলায় শুরু হয়েছে বুধবার থেকে গুণোৎসব। বদরপুর শহরতলী তথা পার্শ্ববর্তী কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান যথাক্রমে বদরপুরের ঐতিহ্যবাহী শাহ বদরুদ্দিন হাইস্কুল,দেওরাইল স্কুল (এ), ১১২৫ নয়াগ্রাম স্কুল,দরুটি এলপি স্কুল ইত্যাদি মিলিয়ে মোট ১১১০জন ছাত্রছাত্রী গুণোৎসব পরীক্ষায় বসে।এরমধ্যে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী রয়েছে শাহ বদরউদ্দিন হাইস্কুলে। এই স্কুলে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট ৪২৮জন ছাত্রছাত্রী রয়েছে। ১০০% এর উপস্থিতিতে দু’দিনের গুণোৎসব সম্পন্ন হয়। প্রথম দিন ছিল ইন্টারনাল পরীক্ষা।এই পরীক্ষার সূচনা করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ডঃ শাকিল আহমদ। তাঁর সঙ্গে সহযোগিতায় ছিলেন পরিচালনা কমিটির উপ সভাপতি বদরুল হক আলিমুদ্দিন,আব্দুল গফফার,আব্দুল শুক্কুর,সিআরসিসি সাব্বির আহমদ, স্কুলের প্রধান শিক্ষক আব্দুল বাসিত সদিয়ল,গুণোৎসবের প্রধান আজির উদ্দিন,জাহির আব্বাস বড়লস্কর,জাসমিনা আলম,গৌতম চন্দ্র,মন্দিরা দাস,বদরুল ইসলাম,ইসলাম উদ্দিন,পিয়ারা আখতার,জহুরা বেগম,মুজাক্কির হোসেন প্রমুখ। যথারীতি দ্বিতীয় দিনের গুণোৎসবের বাহ্যিক মূল্যায়নকারী হিসেবে ছিলেন কাছাড় কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ড. এ পুষ্পলতা সিং। তিনি যথারীতি সকাল ৮-৩০ মিনিটে এসে স্কুলে উপস্থিত হন। সকাল ৯টায় স্কুলের সকালের সমাবেশ শুরু হয়। এতে তিনি ছাড়াও স্কুল পরিচালনা কমিটির সভাপতি শাকিল আহমদ, উপ সভাপতি বদরুল হক আলিমুদ্দিন,স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ফয়েজ উদ্দিন,উমরপুর জিপির সিআরসিসি খাজাম উদ্দিন প্রমুখ। শুরুতে সবাইকে বরণ করা হয় স্কুলের পক্ষ থেকে। এরপর শুরু হয় পরীক্ষার প্রস্তুতি‌। স্কুলের বিভিন্ন দিক খতিয়ে দেখেন বাহ্যিক মূল্যায়নকারী এ পুষ্পলতা সিং। তিনি স্কুলের নথিপত্রও খতিয়ে দেখেন।স্কুলে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ৪২৮ জন ছাত্রছাত্রী রয়েছে।সব ছাত্রছাত্রীই এদিন পরীক্ষায় বসে।গুণোৎসবকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় স্কুলে। যদিও স্কুল থেকে ন’জন শিক্ষক-শিক্ষিকাকে অন্য স্কুলের গুণোৎসবের পরীক্ষার ডিউটিতে নিয়ে যাওয়া হয়। অন্য স্কুল থেকে আসা শিক্ষক-শিক্ষিকারা পরীক্ষা নেন। তবু ছাত্রছাত্রীরা প্রবল উৎসাহ নিয়ে পরীক্ষায় বসে। এছাড়া এদিন উপস্থিত ছিলেন মালুয়া-শ্রীগৌরী জেলা পরিষদ সদস্য এনাম উদ্দিন,উমরপুর জিপি সভাপতি আসুক উদ্দিন,শিক্ষাবিদ আতাউর রহমান,আব্দুল হাই,প্রাক্তন উমরপুর জিপির সভানেত্রীর প্রতিনিধি আসাদ উদ্দিন সহ স্থানীয় বিশিষ্টজনেরা।উপস্থিত বিশিষ্টজনেরা বলেন,বদরপুরের একটি সরকারি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হল শাহ বদরুদ্দিন হাইস্কুল। ছাত্রছাত্রীদের মূল্যায়ন থেকে শুরু করে কোনও ক্ষেত্রেই এই স্কুল পিছিয়ে নেই। স্কুলটি বদরপুরের অন্যান্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বলে মত ব্যক্ত করেন তারা।তাদের মতে, স্কুলে বর্তমানে কয়েকটি শিক্ষক পদ খালি রয়েছে। সরকারি তরফে শীঘ্র পদগুলি পূরণ করার দাবি জানান তারা।

Tags: Assam EducationBadarpur Newseducation ministergunotsob
Previous Post

আয়নাখাল চা-বাগানে বাঁদরদের মধ্যে খাবার বিতরণ লায়ন্স ক্লাবের

Next Post

অরুণোদয় নিয়ে গ্রামসভা সোনাপুরে

Related Posts

শিলচরের ধৃত চোর দম্পতি, বালিশের ভেতর      থেকে উদ্ধার নগদ ৫ লক্ষ ও স্বর্ণালঙ্কার
slider

শিলচরের ধৃত চোর দম্পতি, বালিশের ভেতর থেকে উদ্ধার নগদ ৫ লক্ষ ও স্বর্ণালঙ্কার

by samayikprasanga
April 24, 2026
পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
Next Post
অরুণোদয় নিয়ে গ্রামসভা সোনাপুরে

অরুণোদয় নিয়ে গ্রামসভা সোনাপুরে

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?