Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম বরাক উপত্যকা

মকর সংক্রান্তিতে কৃষ্ণপুর সন্ন্যাসী বাবার আশ্রমে উৎসব পালিত

মেলায় ছিল উপচে পড়া ভিড়

samayikprasanga by samayikprasanga
January 16, 2023
in বরাক উপত্যকা
0
মকর সংক্রান্তিতে কৃষ্ণপুর সন্ন্যাসী বাবার আশ্রমে উৎসব পালিত

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

অনলাইন ডেস্ক : মকর সংক্রান্তি উপলক্ষে পূর্ব ধলাইর ভুবনহিল জিপির ঐতিহ্যবাহী কৃষ্ণপুর সন্ন্যাসী বাবার আশ্রমে অনুষ্ঠিত বার্ষিক উৎসব ও মেলায় রবিবার ভক্তদের উপচেপড়া ভিড় পরিলক্ষিত হয়েছে।এদিন নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় শ্রীশ্রী সন্ন্যাসী বাবার পূজার্চনা অনুষ্ঠিত হয়। পরে সমবেত কীর্তন ও বিকেল ৪টায় রথযাত্রা ও লোটের প্রদান বিতরণ করা হয়। এদিকে সন্ন্যসী বাবার আশ্রমের বার্ষিক উৎসব উপলক্ষে আশ্রম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় মেলা।এতে পূর্ব ধলাইল বিভিন্ন এলাকা থেকে প্রচুর জনসমাগম হয়। দু’দিনের এই উৎসবে সোমবার ভোর পাঁচটা থেকে দিনভর অনুষ্ঠিত হয় উদয়াস্ত নাম সংকীর্তন।দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এদিকে রবিবার সন্ধ্যায় সন্ন্যাসীবাবার আশ্রমের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত হন ধলাইর বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য।তিনি সন্ন্যাসী বাবার আর্শীবাদ গ্রহণ করেন ও উৎসবে সামিল হন।এদিন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি সোমেন দাশ,উপ সভাপতি বিভাষরঞ্জন দেব,পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপনকুমার দাস,বিজেপির জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ প্রমুখ।এদিকে প্রথমদিনের অনুষ্ঠানে শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সন্ন্যাসী বাবা আশ্রমের উপদেষ্টা তথা ভুবনহিল জিপি সভাপতি নীহাররঞ্জন শুক্লবৈদ্য বলেন,প্রতি বছরের মতো এবারও মকর সংক্রান্তি উপলক্ষে এলাকার ঐতিহ্যবাহী কৃষ্ণপুর সন্ন্যাসী বাবার আশ্রমে দু’দিনের বার্ষিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে।আর এতে প্রচুর ভক্ত সমাগম হয়েছে।তিনি উৎসবকে সফল করে তোলার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।দু’দিনের উৎসবে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন উপদেষ্টা অনিলকুমার দাশ, দীনেন্দ্রচন্দ্র দাশ,মুকুন্দ চন্দ,বলেন্দ্র দাশ,দেবজিৎ দাশ সহ কমিটির সদস্যরা।

Tags: local news
Previous Post

ইতিহাসের দর্পণে উধারবন্দ এবং কাছাড়

Next Post

পিএমএওয়াই প্রকল্পে দুর্নীতি, ক্ষোভ পয়লামুলিতে

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

অতিরিক্ত বিমান ভাড়ার ১০ হাজার টাকা জমার নির্দেশে চরম উদ্বেগ হজযাত্রীদের

by samayikprasanga
April 30, 2026
Next Post
পিএমএওয়াই প্রকল্পে দুর্নীতি, ক্ষোভ পয়লামুলিতে

পিএমএওয়াই প্রকল্পে দুর্নীতি, ক্ষোভ পয়লামুলিতে

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?