Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

যমজে জন্ম, মৃত্যুতেও তাই

samayikprasanga by samayikprasanga
January 14, 2023
in slider, অন্যান্য
0
যমজে জন্ম, মৃত্যুতেও তাই

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

অনলাইন ডেস্ক : দুই যমজ ভাই। থাকতেন একে অপরের থেকে ৯০০ কিলোমিটার দূরে। এক ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পর পরই প্রায় একই ভাবে মৃত্যু হল অন্য জনের। নিহতদের নাম সুমের সিংহ এবং সোহন সিংহ। দু’জনেরই বয়স ২৬। প্রতিবেদন অনুযায়ী, সুমের এবং সোহনের বাড়ি রাজস্থানের ‘সরনো কা তলা’ নামে এক প্রত্যন্ত গ্রামে। কিন্তু পেশাগত কারণে তাঁরা একে অপরের থেকে দূরে থাকতেন। গুজরাটের  সুরাটে  একটি কাপড়ের কারখানায় কাজ করতেন সুমের। অন্য দিকে সোহন থাকতেন জয়পুরে। শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। অর্থাৎ, একে অপরের থেকে প্রায় ৯০০ কিমি দূরে থাকতেন তাঁরা। প্রতিবেদন অনুযায়ী, সুরতের যে বাড়িতে সুমের ভাড়া থাকতেন বুধবার রাতে ফোনে কথা বলতে বলতে সেই বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় তাঁর। ফোনে ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি বাড়ি পৌঁছন সোহন। বৃহস্পতিবার ভোরে তিনি বাড়ির ছাদে একাই হাঁটছিলেন। হঠাৎই ছাদে থাকা জলের ট্যাঙ্কে পড়ে যান সোহন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে যমজ ভাইদের মৃত্যুতে শোকস্তব্ধ সুমের-সোহনের পরিবার।বৃহস্পতিবার যমজ দুই ভাইকে তাঁদের গ্রামে দাহ করা হয়েছে। দু’জনকে একই চিতায় দাহ করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

Tags: suratTwin brother death
Previous Post

দু’সপ্তাহে দু’বার কোভিড আক্রান্ত ললিত মোদি

Next Post

উত্তর-পূর্বাঞ্চলে উগ্রপন্থা ৮৯ শতাংশ কমেছে : অনুরাগ

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
উত্তর-পূর্বাঞ্চলে উগ্রপন্থা ৮৯ শতাংশ কমেছে : অনুরাগ

উত্তর-পূর্বাঞ্চলে উগ্রপন্থা ৮৯ শতাংশ কমেছে : অনুরাগ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?