Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

এখনও ট্রেন্ডিং বিরাট -রোহিত

samayikprasanga by samayikprasanga
January 10, 2023
in slider, খেলাধুলো
0

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

অনলাইন ডেস্ক : ১৮-৪৫!!!! এই অংকেই সাতসকালে ঝিমুনি কাটে নীলে নীলাম্বরী বর্ষাপাড়ার। কেরিয়ারের সন্ধিক্ষনে থাকলেও আজও ট্রেনডিং সেই রোহিত এবং কোহলিই। ফর্ম এবং ভাইরাল শট ফটের বিচারে সূর্যকুমার রা কাড়লেও হিটম্যান এবং কিং কোহলি ফ্যানদের হৃদয়ে আলাদা স্থানই জুড়ে রয়েছেন, বর্ষাপাড়ার ‘দারুণ’ ক্রেজই তা প্রমাণ করে দিল।
ক্রিকেট আর আজ আগের জায়গাতে নেই। দেড় দু দশক হলে এই স্টোরিটার কোনো দামই থাকতো না হয়তো। না ছিল তখন মিডিয়ার বাড়াবাড়ি। না ছিল আইপিএলের জুলুস। আর ছিলেন না এই বিরাট, রোহিত, হার্দিক, স্কাইরা। টিম ইন্ডিয়া বর্তমানে একটা পরিবর্তনের ফেস অতিক্রম করে এগিয়ে চলেছে। ২০০৭ টি ২০ বিশ্বকাপ এবং ২০১১ সালের ৫০ ওভারের বিশ্ব জয়ের পর উন্নতির শিখরে ট্রাক করলেও বড় সাফল্য আর ধরা দেয়নি ব্লু আর্মিকে। বিরাটরা শত চেষ্টা করেও দেশের রাজপথগুলিকে ট্রফি জয়ের প্লাটফর্ম হওয়ার সুযোগ করে দিতে পারেননি। হারজিতের কালো – বর্ণিল রাতগুলি পেরিয়ে বিরাটরা, রোহিতরা আজ প্রহর গুনছেন অবসর গ্রহণের। তরুণদের নিয়ে হার্দিক তো টি ২০ -র কাফেলার সূত্রপাত করে ফেলেছেন। হয়তো দেশে এবারের ৫০ ওভারের বিশ্বকাপ জিতে বুটজোড়া তুলে রাখবেন রোহিতরা।
স্কাই, কিষানদের হাতে ব্যাটন তুলে দেওয়ার সময় হয়ে আসলেও বিরাট, রোহিতরা যে এখনও সমর্থকদের নয়নের মণি, সাক্ষী – সুবুত নিয়ে তা প্রমাণ করে দিল বর্ষাপাড়ার সমাবেশ। বিরাটের ১৮ এবং রোহিতের ৪৫ জার্সিই মঙ্গলবারের  ট্রেনডিং ছিল বর্ষাপাড়ায়। ধোনির স্বর্ণালী সন্ধ্যায় বিশ্বকাপ হাতে নেওয়ার সুযোগ পেয়েছিলেন বিরাট ( ৫০ ওভারের বিশ্বকাপ ) এবং রোহিত ( টি ২০ বিশ্বকাপ,২০০৭)। কিন্তু একক দক্ষতায় মেসির মত রোহিত এবং বিরাটের বিশ্বজয়ের কল্পকাহিনী এখনও সংবাদ শিরোনাম হয়ে আসেনি। মাঠজুড়ে শুধু উত্তর পূর্বই নয়। খেলা উপভোগ করতে এসেছিলেন গোটা দেশের মানুষই।
আপাতত এতটুকুই কওয়া বলা যায়, ধোনি যা পেরেছেন, বিরাটরা তা এখনও পারেননি। আজ ধোনির গায়ে নেই নীল জার্সি। রয়েছে রোহিত, বিরাটদের হাতে। দুজনের হাত ধরেই বিশ্বজয়ের স্বপ্নটা হয়তো…।
Tags: barshsparaIndia vs srilankasports
Previous Post

কাছাড়ে ফের করোনার থাবা, আক্রান্ত সেনা জওয়ান

Next Post

বন্দর নির্মাণে আদানির সহায়তা চায় বাংলাদেশ

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
বন্দর নির্মাণে আদানির সহায়তা চায় বাংলাদেশ

বন্দর নির্মাণে আদানির সহায়তা চায় বাংলাদেশ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?