Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

বাইকের ধাক্কায় হত যুবক, পথ অবরোধ

samayikprasanga by samayikprasanga
January 9, 2023
in অসম
0
বাইকের ধাক্কায় হত যুবক, পথ অবরোধ

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

অনলাইন ডেস্ক : বাইকের ধাক্কায় মৃত্যু ঘটলো পথচারীর। রবিবার বিকেল তিনটা নাগাদ এই ঘটনা ঘটে শিলচর শহর সংলগ্ন ভজন্তিপুর তৃতীয় খন্ডে। হত নন্দন দে (৩০) ছিলেন ওই এলাকারই বাসিন্দা। ঘটনার পর স্থানীয় লোকেরা উত্তেজিত হয়ে পথ অবরোধ করেন। এতে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় যান চলাচল।  জানা গেছে নন্দন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বাইক দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা মারে। এতে তিনি গুরুতর আহত হন। এই অবস্থায় তাকে মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনার পর উত্তেজিত স্থানীয় লোকেরা ঘটনাস্থলে পথ অবরোধ করেন। তারা একাংশ চালকের বেপরোয়া যানবাহন চালনা রুখতে পুলিশের ব্যর্থতার অভিযোগ এনে সরব হন। তবে বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর পুলিশ তাদের বুঝিয়ে শুনিয়ে রাস্তা মুক্ত করাতে সক্ষম হয়। পুলিশের এক সূত্র জানান ঘটনার পর ঘাতক বাইকের চালক বাইক ফেলে পালিয়ে যায়। বর্তমানে তার খোঁজ চলছে।

Tags: Road AccidentSilchar
Previous Post

ইতিহাস বিকৃত করেছে বামেরাই : হিমন্ত

Next Post

সিএএ কার্যকর করতে আরও ছ’মাস সময় চাইল স্বরাষ্ট্রমন্ত্রক

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
সিএএ কার্যকর করতে আরও ছ’মাস সময় চাইল স্বরাষ্ট্রমন্ত্রক

সিএএ কার্যকর করতে আরও ছ'মাস সময় চাইল স্বরাষ্ট্রমন্ত্রক

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?