Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

পশ্চিমবঙ্গে বিশ্ববঙ্গের আসরে দারুণ সাড়া নৃত্যনীড়ের

বাংলাদেশেও করিমগঞ্জের সংগঠনকে আমন্ত্রণ

samayikprasanga by samayikprasanga
January 6, 2023
in slider, বিনোদন
0
পশ্চিমবঙ্গে বিশ্ববঙ্গের আসরে দারুণ সাড়া নৃত্যনীড়ের

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গে আয়োজিত বিশ্ব বঙ্গ সাহিত্য এবং সাংস্কৃতিক সম্মেলনে দারুণ অনুষ্ঠান পরিবেশন করল করিমগঞ্জের নৃত্যনীড়। বিশ্ব বঙ্গের  ২৩ তম সম্মেলন ও সাংস্কৃতিক উৎসব গত ২৬ ডিসেম্বর থেকে শুরু হয়েছে।  এই মঞ্চে বরাক উপত্যকার বিশিষ্ট নৃত্য শিক্ষা কেন্দ্র নৃত্যনীড় দুইদিন অনুষ্ঠান পরিবেশন করে  ২৮ এবং ২৯ ডিসেম্বর। করিমগঞ্জের দলটির সাড়া জাগানো ব্যালে “দেশহারাদের আত্মকথা” পরিবেশিত হয় ২৮ ডিসেম্বর।
অনুষ্ঠান উপভোগ করেছেন পশ্চিমবঙ্গ তৃণমূলের বিশিষ্ট নেতা তথা  সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিশ্ব বঙ্গ সাহিত্য সম্মেলনের সভাপতি তথা পশ্চিমবঙ্গ সরকারের সমবায়মন্ত্রী অরূপ রায়, সম্পাদক রাধাকান্ত সরকার সহ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা। উত্তর-পূর্বের জাতিদ্বেষের আবহে বাঙালি অস্তিত্বের সংকট, নাগরিকত্ব- ডি ভোটার-ডিটেনশন, নাগরিকপঞ্জি নবায়ন কিংবা সিএএ –এই সামগ্রিক পরিস্থিতির উপস্থাপন-সূত্রে অভিবাসন আর প্রব্রজনের বিশ্বজোড়া বাস্তবতার প্রসঙ্গটি এই প্রযোজনায় হৃদয়স্পর্শী ভাবে উঠে এসেছে। বলিষ্ঠ স্ক্রিপ্ট এবং নাট্য ও নৃত্যের সমবায়ী উপস্থাপনের মুন্সীয়ানার প্রশংসা করেছেন দর্শকেরা। আপ্লুত হয়ে অনেকেই বলেছেন, সংকটের এই বহুমাত্রিকতা তাদের জানা ছিল না। এই প্রযোজনাটি উপস্থাপনের জন্য নৃত্যনীড়কে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের দু একটি সংস্থা। ডঃ মধুমিতা দাস ভট্টাচার্য নির্দেশিত গৌড়ীয় নৃত্যনাট্য ‘কথামানবী’ উপস্থাপিত হয় ২৯শে ডিসেম্বর। মল্লিকা সেনগুপ্তের বিখ্যাত কবিতা আধারিত মঞ্চসফল এই প্রযোজনাটিও দর্শকদের চিত্ত জয় করে নেয়। বিশ্ব বঙ্গ সম্মেলনের বড়ো মঞ্চে সফল অনুষ্ঠান করা, বিশেষত  পূর্বোত্তরের বাঙালির সমস্যা সংকটকে একটি রাজনৈতিক প্রযোজনায় তুলে ধরা নৃত্যনীড়ের মুকুটে নতুন পালক যুক্ত করেছে।
Tags: Cultural NewsKarimganj nrityonir
Previous Post

দিল্লি কাণ্ডে গ্রেফতার আরও ২

Next Post

উনিশে মে-র বিষয়টা জানতাম না, অকপট চন্দ্রিল

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
উনিশে মে-র বিষয়টা জানতাম না, অকপট চন্দ্রিল

উনিশে মে-র বিষয়টা জানতাম না, অকপট চন্দ্রিল

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?