Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বেকারত্ব নিয়ে ব্যাকফুটে সরকার

কেন্দ্রের পিঠ বাঁচাতে 'আসল' পরিসংখ্যান প্রকাশ কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের

samayikprasanga by samayikprasanga
January 5, 2023
in slider, জাতীয়
0
বেকারত্ব নিয়ে ব্যাকফুটে সরকার

অনলাইন ডেস্ক : বেকারত্বের হার তো বাড়ছে না। বরং বেড়ে চলেছে কর্মসংস্থান। হোক না তা ধীরগতিতেই। কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের এত স্পষ্টিকরণের পরও স্বস্তিতে নেই কেন্দ্রে অবস্থানরত মোদি সরকার। নতুন বছরের শুরুতেই এক বেসরকারি সংস্থার করা বেকারত্বের সমীক্ষা অস্বস্তিতে ফেলে দিয়েছে তাদের । এতটাই যে, ওই সংস্থার পালটা পরিসংখ্যান প্রকাশ করতে বাধ্য হল কেন্দ্র। কেন্দ্রের শ্রম মন্ত্রক দাবি করল, দেশের বেকারত্বের হার রেকর্ড হারে কমেনি। বরং গত ২ বছরে ধীরে ধীরে কর্মসংস্থান বাড়ছে।‘সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি’ (CMIE)।

 

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

তাদের দেওয়া পরিসংখ্যানকেই মোটামুটি সর্বস্তরে গ্রহণযোগ্য বলে ধরে নেওয়া হয়। নতুন বছরের শুরুতেই তারা দাবি করেছিল, ২০২২ সালের ডিসেম্বরে দেশের বেকারত্বের হার ৮.৩ শতাংশে পৌঁছে গিয়েছিল। এর মধ্যে শহরে বেকারত্বের হার ১০.০৯ শতাংশ। গ্রামাঞ্চলে তা ৭.৪৪ শতাংশ। গত ১৬ মাসের মধ্যে এই হারই সর্বোচ্চ। নভেম্বরে বেকারত্বের হার ছিল ৮ শতাংশ। ডিসেম্বরে সেটা বেড়ে পৌঁছে যায় ৮.৩ শতাংশে।কিন্তু কেন্দ্রের শ্রমমন্ত্রক CMIE’র দেওয়া এই পরিসংখ্যান মেনে নিতে নারাজ। কোনও সংস্থার নাম না করে শ্রমমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, বেশ কিছু বেসরকারি সংস্থা নিজেদের মতো করে বেকারত্বের সমীক্ষা করে থাকে। এর অধিকাংশই ভিত্তিহীন এবং অবৈজ্ঞানিক। কেন্দ্রের শ্রমমন্ত্রক বলছে, এক বেসরকারি সংস্থার সমীক্ষার ভিত্তিতে সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর খবর প্রকাশিত হচ্ছে। তাই আসল পরিসংখ্যান প্রকাশ্যে আসা দরকার।কেন্দ্রের দাবি, দেশে বেকারত্ব বাড়ছে না, উলটে কমছে। ২০১৯ সালের জুলাই-সেপ্টেম্বর মাসে ভরা করোনার সময় যেখানে দেশের বেকারত্বের হার ছিল ৮.৩ শতাংশ। সেখানে ২০২২ সালের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে বেকারত্বের হার কমে দাঁড়িয়েছে ৭.২ শতাংশ। ২০১৯ সালের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে যেখানে ১৫ বছরের ঊর্ধ্বের নাগরিকদের কর্মসংস্থানের হার ছিল ৪৩.৪ শতাংশ, সেখানে ২০২২ সালের একই ত্রৈমাসিকে দেশে কর্মসংস্থানের হার ছিল ৪৪.৫ শতাংশ।

Tags: narendra modiUnemployment india
Previous Post

খোমেইনির ব্যঙ্গচিত্র, হুমকি শার্লি এবদোকে

Next Post

আনারস উৎপাদন করেই অসম গৌরব বরাকের মানথাং

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
আনারস উৎপাদন করেই অসম গৌরব  বরাকের মানথাং

আনারস উৎপাদন করেই অসম গৌরব বরাকের মানথাং

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?