Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

খোমেইনির ব্যঙ্গচিত্র, হুমকি শার্লি এবদোকে

ফ্রান্সকে কড়া হুঁশিয়ারি ইরানের

samayikprasanga by samayikprasanga
January 5, 2023
in slider, আন্তর্জাতিক
0
খোমেইনির ব্যঙ্গচিত্র, হুমকি শার্লি এবদোকে

অনলাইন ডেস্ক : ধর্মীয় ব্যঙ্গচিত্র ছেপে প্রবল বিতর্কের সৃষ্টি করেছিল। এবার জ্বলন্ত ইরানের সর্বোচ্চ নেতা ধর্মগুরু আয়াতোল্লা আলি খোমেইনির ব্যঙ্গচিত্র।ফের সংবাদ শিরোনামে শার্লি এবদো। খোমেইনির ব্যঙ্গচিত্র ছেপে হুমকির মুখে পড়ল এই ফরাসি ব্যঙ্গপত্রিকা। ইরান সরকারের তরফে বুধবার এ বিষয়ে ফ্রান্সকে সতর্কবার্তা পাঠানো হয়েছে। তেহরানের সেই সতর্কবার্তার ইঙ্গিত স্পষ্ট— শার্লি এবদো ব্যঙ্গচিত্র প্রকাশে সংযত না হলে ‘পরিণতি খারাপ হবে’।

খোমেইনির এই ব্যঙ্গচিত্রই বিতর্কের কারণ।

গত ডিসেম্বরে একটি ব্যঙ্গচিত্র প্রতিযোগিতার আয়োজন করেছিল শার্লি। সম্প্রতি সেগুলি প্রকাশ করা হয়। সেখানে মুসলিম দুনিয়ার অন্য নেতাদের পাশাপাশি অন্যতম প্রভাবশালী খোমেইনির ব্যঙ্গচিত্রও ছিল। কিন্তু ইরানের বিদেশমন্ত্রী হুসেন আমির-আব্দুল্লাহিয়ানের অভিযোগ, ওই ব্যঙ্গচিত্র ‘অবমাননাকর’। ইরানে ফ্রান্সের রাষ্ট্রদূত নিকোলাস রোচেকে তলব করে এ বিষয়ে কূটনৈতিক প্রতিবাদও জানানো হয়েছে।শার্লি এবদো প্রথম সাড়া ফেলেছিল ২০০৬-এ। ডেনমার্কের এক সংবাদপত্রে প্রকাশিত একটি ধর্মীয় ব্যঙ্গচিত্র নিয়ে তোলপাড় চলছিল তখন। শার্লি এবদো সেই ছবিটাই ফের ছাপে। তবে তখন তাদের দফতরে হামলা হয়নি। আক্রমণের মুখে তারা পড়েছিল আরও পাঁচ বছর পরে। ২০০৯ সালে। মুসলিম জঙ্গিগোষ্ঠীগুলির নাগাড়ে হুমকির মধ্যেও গুটিয়ে যায়নি তারা। ২০১১-তে আবার এক বার ব্যঙ্গাত্মক প্রচ্ছদ কাহিনি ছাপা হয়। জবাবে কট্টরপন্থী কয়েক জন মুসলমান যুবক বোমা মেরে আগুন লাগিয়েছিলেন শার্লি-র দফতরে।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

Tags: charlie ebdohijab protestIran newskhameini
Previous Post

বেনজির পুত্র বিলাওয়ালকে হত্যার হুমকি

Next Post

বেকারত্ব নিয়ে ব্যাকফুটে সরকার

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
বেকারত্ব নিয়ে ব্যাকফুটে সরকার

বেকারত্ব নিয়ে ব্যাকফুটে সরকার

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?