Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

samayikprasanga by samayikprasanga
March 10, 2026
in slider, অসম, বরাক উপত্যকা
0
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

অনলাইন ডেস্ক : কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ রদবদল। বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার হিসেবে সোমবার আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ করলেন অধ্যাপক প্রণব শইকিয়া। বিশ্ববিদ্যালয়ের সদর দফতরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিদায়ী রেজিস্ট্রারের কাছ থেকে তিনি দায়িত্বভার বুঝে নেন।বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত প্রণব শইকিয়া। এর আগে তিনি শিক্ষা বিভাগের অধ্যাপক হিসেবে কাজ করার পাশাপাশি ‘ইন্দিরা মিরি স্কুল অব এডুকেশন’-এর অধিকর্তা এবং স্টাডি সেন্টারগুলির ডিন হিসেবে দায়িত্ব সামলেছেন। রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিধারী ড. শইকিয়ার দূর ও মুক্ত শিক্ষা বা ওপেন অ্যান্ড ডিস্ট্যান্স লার্নিং (ওডিএল) ব্যবস্থায় দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

দায়িত্ব গ্রহণের পর উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। সংবাদমাধ্যমকে প্রণব শইকিয়া বলেন, কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয় অসমে উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন দায়িত্বে ছাত্রছাত্রীদের পরিষেবা আরও উন্নত করা এবং প্রশাসনিক কাজকে স্বচ্ছ ও গতিশীল করাই তাঁর অগ্রাধিকার হবে।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, প্রণব শইকিয়ার অভিজ্ঞ নেতৃত্বে প্রশাসনিক কাজের পাশাপাশি শিক্ষার ক্ষেত্রেও নতুন গতি আসবে। বিশেষত জাতীয় শিক্ষানীতি ২০২০ বাস্তবায়নে তাঁর অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়ক হবে বলেই মনে করছেন কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন এবং অন্যান্য আধিকারিকেরা উপস্থিত থেকে তাঁকে অভিনন্দন জানান। এক বিবৃতিতে এ খবর জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Tags: Assam Govt.cm himanta biswa sharmakkshuRegister
Previous Post

মুখে না বলে ইঙ্গিতে কাটিগড়ার প্রার্থী কে হবেন, বুঝিয়ে গেলেন মুখ্যমন্ত্রী

Next Post

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?