Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচরে জেপি দাসের প্রতিষ্ঠানে ভাঙচুর মহিলা কর্মীদের,রিসিপশনিস্টকে মারধর

samayikprasanga by samayikprasanga
October 9, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিলচরে জেপি দাসের প্রতিষ্ঠানে ভাঙচুর মহিলা কর্মীদের,রিসিপশনিস্টকে মারধর

অনলাইন ডেস্ক : ভাঙচুর করা হলো শিলচর ট্রাঙ্ক রোডের পারিজাত রেস্টুরেন্টে। এছাড়া রেস্টুরেন্টের রিসিপশনিস্ট যুবতীকে মারধরের পাশাপাশি ভাঙচুর করা হয় স্বত্বাধিকারী ডা: জেপি দাসের গাড়িতেও। ডা:দাসের প্রতিষ্ঠানের মহিলা কর্মীরা ভাঙচুর চালান বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে ঘটে এই ঘটনা।

রিসিপশনিস্ট শর্মিলা দাস জানান, মারধর ও ভাঙচুর করেছেন রেস্টুরেন্টের পাশেই থাকা ডা: জে পি দাসেরই অন্য প্রতিষ্ঠান জেনো হেল্প স্পা-র পাঁচ মহিলা কর্মী। তার বয়ান অনুযায়ী, ওই পাঁচজন মিলে এদিন বিকেলে প্রতিষ্ঠানের একটি মোবাইল ফোন চুরি করেন। সিসিটিভির ফুটেজে‌ ব্যাপারটা ধরা পড়ার পর তিনি ডা: দাস কে জানান। এতে ডা: দাস পাঁচজনকে আর্থিক জরিমানা করেন। এর প্রতিহিংসা মেটাতে পরবর্তীতে পাঁচজন মিলে তাকে মারধর করার পাশাপাশি ভাঙচুর চালান। শর্মিলা দাস আরো জানান, ভাঙচুরকারীরা জেনো হেল্থ স্পাতে মালিশ করে থাকেন। মালিশ করাতে আসা গ্রাহকরা প্রথম যোগাযোগ করেন তার সঙ্গে।তিনি পাঠিয়ে দেন স্পা-র কর্মীদের কাছে।কিন্তু কয়েকদিন ধরে খুব একটা গ্রাহক আসছিলেন না।কিন্তু ওই পাঁচ মহিলা কর্মীর ধারণা হয় তিনি ইচ্ছা করে গ্রাহক পাঠাচ্ছেন না।তাই তারা সংস্থার মোবাইল চুরি করে তাকে ফাঁসাতে যান।কিন্তু ব্যাপারটা তিনি ধরে ফেলেন।তাই তাকে মারধর করে ভাঙচুর চালানো হয়। ডা: দাসও বলেন,ভাঙচুর কারীরা তার প্রতিষ্ঠানের কর্মী।মোবাইল চুরির ঘটনার জেরে তারা মারধর করার পাশাপাশি ভাঙচুর চালিয়েছেন।

You might also like

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

এদিন ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে গেলেও ভাঙচুর কারী মহিলা কর্মীদের পাওয়া যায়নি।তারা এর আগেই সরে পড়েন।

 

 

 

 

 

Tags: Assam PoliceParijaat hotel resturent
Previous Post

দশমীর সকালে মেহেরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, হত এক

Next Post

১৯ গ্রাম হস্তান্তর, বরাকের আর্থিক ক্ষেত্রে বিরাট নেতিবাচক প্রভাব পড়বে: সুস্মিতা

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
১৯  গ্রাম হস্তান্তর,  বরাকের আর্থিক ক্ষেত্রে বিরাট নেতিবাচক প্রভাব পড়বে: সুস্মিতা

১৯ গ্রাম হস্তান্তর, বরাকের আর্থিক ক্ষেত্রে বিরাট নেতিবাচক প্রভাব পড়বে: সুস্মিতা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?