Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচরে ভোরে ফুল তুলতে বেরিয়ে ছিনতাইকারীর খপ্পরে প্রৌঢ়া

samayikprasanga by samayikprasanga
June 29, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিলচরে ভোরে ফুল তুলতে বেরিয়ে ছিনতাইকারীর খপ্পরে প্রৌঢ়া

অনলাইন ডেস্ক : কাকভোরে ফুল তুলতে বেরিয়ে ছিনতাইকারীর খপ্পরে পড়লেন প্রৌঢ়া। ঘটনা শিলচর ঘুঙ্গুর দুর্গাপল্লীর।ছিনতাইকারীর সঙ্গে টানা হ্যাচড়ায় নিরুপমা সাহা(৬৮)নামে এই প্রৌঢ়া হাতে বেশ আঘাত পেয়েছেন। এসবের মাঝেও ছিনতাইকারী তার কানের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।ঘটনাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্কের।

নিরুপমা জানিয়েছেন শনিবার তার বাড়িতে ছিলো বিপদনাশিনী পূজো। পুজোর জন্য ফুল তুলতে ভোর চারটে নাগাদ তিনি পাড়ায় ফুল তুলতে বের হন।বাড়ি

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

থেকে বেরিয়ে একটু এগোতেই দেখতে পান সাদা টি-শার্ট পরিহিত এক যুবক সেখানে পায়চারি করছে।ওই যুবক পাড়ার বাসিন্দা নয়।,তাকে দেখে কি কারনে সেখানে এসেছে,একথা জিজ্ঞেস করেন। যুবকটি জানায়,সে ওই এলাকার বাসিন্দা লালবাবু নামে এক ব্যক্তির গাড়ি চালায়।গাড়ি বের করতে এসেছে।এসব কথাবার্তার পর তিনি এক বাড়ির সামনে থাকা ফুল গাছের দিকে মনোনিবেশ করেন।তখন হঠাৎ করে যুবকটি তার পেছন দিক থেকে এসে গলার চেন ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা চালায়।ব্যাপারটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তিনি বাম হাত দিয়ে কাপড় টেনে ধরে গলার চেন ঢেকে ডান হাত দিয়ে যুবকটিকে নিরস্ত করার চেষ্টা চালান। এসবের মাঝে তিনি চিৎকারও শুরু করেন।তবে এতো ভোরে কেউ তার চিৎকার শুনতে পাননি।বেশ কিছুক্ষণ টানা হ্যাচড়ার পর গলার চেন ছিনিয়ে নেওয়া সম্ভব হবে না বুঝতে পেরে ছিনতাইকারী যুবক তার ডানকানের দুল টান মেরে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

নিরুপমা জানান, ছিনতাইকারীর সঙ্গে টানা হ্যাচড়ার সময় তার ডান হাতে বেশ আঘাত লেগেছে। ঘটনা নিয়ে ঘুঙ্গুর পুলিশ ফাঁড়িতে রিপোর্ট করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করলেও এপর্যন্ত ধরপাকড়ের খবর নেই।

Tags: Assam PoliceSnathing
Previous Post

পিকনিকে গিয়ে মধুরায় সলীল সমাধি দুই যুবকের

Next Post

ELI প্রকল্পে লাভবান হবে বেসরকারি ক্ষেত্রের ৩. ৫ কর্মী

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
ELI প্রকল্পে লাভবান হবে বেসরকারি ক্ষেত্রের ৩. ৫ কর্মী

ELI প্রকল্পে লাভবান হবে বেসরকারি ক্ষেত্রের ৩. ৫ কর্মী

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?