Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

২০২৬-এ ১০৫ আসনে জিতবেন অসমিয়ারা : হিমন্ত

samayikprasanga by samayikprasanga
February 28, 2024
in slider, অসম
0
যতদিন বেঁচে থাকব, বাল্যবিবাহ চলতে দেব না, চ্যালেঞ্জ হিমন্তের

অনলাইন ডেস্ক : মাজুলির মঞ্চ থেকে ফের আক্ষেপের সুর ধরে নিম্ন ও মধ্য অসমে অভিবাসী মুসলমানদের দাপটে অসমিয়া, খিলঞ্জিয়া লোকেদের জমির অধিকার হারানোর কাহিনি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, বরপেটা, বটদ্রবায় হেরিটেজ বেল্ট অ্যান্ড ব্লক করবে সরকার। কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। সেখানে খুব কম পরিমাণ জমিই উদ্ধার করা যাবে।

মাজুলি ও গহপুরে যান মুখ্যমন্ত্রী বসুন্ধরা ২ প্রকল্পে জমির পাট্টা বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে। ধেমাজির কারেঙ চাপরি থেকে একশো কিলোমিটার পথ বাইক রেলি করে মাজুলিতে পৌঁছন মুখ্যমন্ত্রী। কিছুটা রাস্তা তিনি নিজে বাইক চালিয়েছেন, কোথাও আবার কোনও দলীয় কর্মীর বাইকের পেছনে উঠে বসেন। কিছু রাস্তা হেঁটেছেন, তো কোথাও খোলা গাড়িতে উঠে মানুষের অভিবাদন গ্রহণ করে এগিয়ে যান মুখ্যমন্ত্রী।

You might also like

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

মাজুলিতে বিশাল এক জনসভায় ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এখানে হেরিটেজ বেল্ট অ্যান্ড ব্লক করা হবে যাতে জনজাতিদের জমি অন্য কেউ কেনা-বেচা করতে না পারেন। এই কথার সূত্র ধরেই মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘এই ধরনের পদক্ষেপ আজ থেকে পঁচিশ বছর আগে নেওয়া হলে বরপেটা সত্রের জমি কোনও মিঞা মুসলমান দখল করতে পারত না। বটদ্রবায় জমি দখল করে বসতি স্থাপন সম্ভব হতো না।’ মুখ্যমন্ত্রীর কথায়, ‘ফাঁকা জমি পড়ে থাকলে সেখানে বসতি গড়ে উঠবেই। কিন্তু সত্ৰ-ঘেঁষা জমি দখল করে বসতি গড়ে তোলা কিছুতেই মানা যায় না’। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, জমি দখল হতে হতে এমনই অবস্থা হয়েছে নিম্ন ও মধ্য অসমে যে, এই দুই অঞ্চলে অসমিয়া, খিলঞ্জিয়ারা এখন ভূমিহীন। জমির অধিকার হারিয়েছেন তাঁরা। তিনি জানাচ্ছেন, মাজুলি, নারায়ণপুর, বরপেটা এবং বটদ্রবায় হেরিটেজ বেল্ট অ্যান্ড ব্লক করবে সরকার। মাজুলি, নারায়নপুরে দেরি হয়ে যায়নি। কিন্তু বরপেটা ও বটদ্রবায় অনেক দেরি হয়ে গেল। এই দুটো এলাকায় অল্প কিছু জমিই বাঁচানো যাবে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। ‘বিধানসভায় একেবারে স্পষ্ট ভাষায় বলেছি, আগে জমির পাট্টা পাবেন আহোম, মরান, মটক, চুতিয়া, কোচ রাজবংশীরা। বিধানসভায় এত খোলামেলা ভাষায় কেউ এ কথা বলেননি। আমরা বলছি। কারণ জাতি-মাটি-ভেটি রক্ষার জন্য এই সরকার ক্ষমতায় এসেছে’, মন্তব্য মুখ্যমন্ত্রীর।

অন্যদিকে, ডিলিমিটিসনের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ‘২০২৬ এ ১০৫টি আসনে জিতবেন অসমিয়ারা। সেই সময় বিধানসভার ভেতরের ছবিটি দেখলেই বোঝা যাবে, অসমিয়াদের রাজনৈতিক অধিকার সুরক্ষিত হয়েছে। আর অনুপ্রবেশকারীরা যতটা আসনে জেতার ততটাই জিতবেন। তার থেকে বেশি আসনে জেতার দোকান বন্ধ হয়ে যাবে।’

Tags: Assam CMAssamise Peopleassembly electionHimanta Bishwa Sharma
Previous Post

প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী পঙ্কজ উদাস

Next Post

রাশিয়ায় ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যালে ভারতের প্রতিনিধিত্ব করছেন শিলচরের নেহাল

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
রাশিয়ায় ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যালে ভারতের প্রতিনিধিত্ব করছেন শিলচরের নেহাল

রাশিয়ায় ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যালে ভারতের প্রতিনিধিত্ব করছেন শিলচরের নেহাল

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?