Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচরের জীবনজ্যোতি হাসপাতালে জটিল অস্ত্রোপচার

মস্তিষ্কে কাটাছেঁড়া না করে কেটে কেটে নাক দিয়ে বের করা হলো ব্রেনে গজানো টিউমার

samayikprasanga by samayikprasanga
February 3, 2023
in slider, বরাক উপত্যকা
0
শিলচরের জীবনজ্যোতি হাসপাতালে জটিল অস্ত্রোপচার

অনলাইন ডেস্ক : মস্তিষ্কে কোনওধরনের কাঁটাছেড়া না করে ব্রেনের পিটুইটারি গ্রন্থিতে গজিয়ে ওঠা টিউমার কেটে টুকরো টুকরো করে নাকের ভেতর দিয়ে বাইরে বের করে আনা হলো বাইরে। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যাকে বলা হয় “ট্রান্স নেজেল এন্ডোস্কোপিক পিটুইটারি সার্জারি”। উপত্যকায় প্রথমবারের মতো এই জটিল অস্ত্রোপচার করা হলো শিলচরের বেসরকারি হাসপাতাল জীবনজ্যোতি ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস-এ।
গত বুধবার নিউরো সার্জন রত্নদীপ বসু, ই এন টি বিশেষজ্ঞ  ও এন্ডোস্কপিক স্কাল বেসড সার্জন অভিনন্দন ভট্টাচার্য সহ অন্য বিশিষ্ট চিকিৎসক সিনিয়র কনসালটেন্ট (এ্যানাসথেসিয়া এন্ড ক্রিটিকাল কেয়ার) অভিজিৎ দাস মিলে করেছেন এই জটিল অস্ত্রোপচার।  অস্ত্রোপচার করা হয়েছে শিলচরেরই বাসিন্দা বছর ৪৫ এর এক পুরুষ রোগীর।

শুক্রবার এই তিন বিশেষজ্ঞ চিকিৎসক সহ হাসপাতালের সিএমডি প্রেমকিরণ নাথ ও ডিরেক্টর স্বরূপ কান্তি সিনহারা এক সাংবাদিক সম্মেলনে এই অস্ত্রোপচারের কথা তুলে ধরেন। ডা: রত্নদীপ বসু জানান, ওই রোগী দিন কয়েক আগে মস্তিষ্ক এবং চোখের পেছনের ভাগে ব্যথার সমস্যা নিয়ে তার কাছে চিকিৎসার জন্য গিয়েছিলেন। তখন পরীক্ষা করে দেখা যায় তার মস্তিষ্কে পিটুইটারি গ্রন্থিতে টিউমার হয়েছে। প্রায় দুই সেন্টিমিটার ব্যাসের এই টিউমার থেকে তখন রক্তক্ষরণও শুরু হয়ে গিয়েছিল। এই অবস্থায় জরুরী ভিত্তিতে তার অস্ত্রোপচারের প্রয়োজন হয়ে পড়ে। তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয় । এরপর তারা তিন চিকিৎসক মিলে টিম গড়ে  বুধবার প্রায় আড়াই ঘন্টা সময় ধরে করেন অস্ত্রোপচার।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

ডা: বসু, ডা: ভট্টাচার্য এবং ডা: দাস একযোগে জানান রোগী বর্তমানে  সম্পূর্ণ সুস্থ রয়েছেন। এদিন হাঁটাচলাও করেছেন, আগামীকাল শনিবার তাকে রিলিজ করে দেওয়া হবে।
হাসপাতালের সিইও প্রেমকিরণ নাথ বলেন, এই অস্ত্রোপচার এই অঞ্চলের চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই এক মাইলস্টোন। এ ধরনের অস্ত্রোপচার অনেক বড় বড় শহরের হাসপাতালেও করা হয় না। তিনি আরও জানান, হাসপাতালে অত্যাধুনিক ক্যাথল্যাব চালু হতে যাচ্ছে আগামী এপ্রিল মাসে। এর জন্য মেশিন আনা হচ্ছে হল্যান্ড থেকে।

Tags: brain surgeryJibonjyoti hospitalSilchar Medical College
Previous Post

উত্তর পূর্বে রেল পরিকাঠামো উন্নয়নে বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ

Next Post

বাল্যবিবাহ : উপত্যকাজুড়ে ধরপাকড়

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
বাল্যবিবাহ : রাজ্যে গ্রেফতার ১৮০০

বাল্যবিবাহ : উপত্যকাজুড়ে ধরপাকড়

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?