Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

রামমন্দির উদ্বোধনের পর ৪০ দিন ধরে চলবে মণ্ডলোৎসব

লোকসভা ভোট অবধি হিন্দু আবেগের পালে হাওয়া

samayikprasanga by samayikprasanga
November 23, 2023
in slider, জাতীয়
0
রামমন্দির উদ্বোধনের পর ৪০ দিন ধরে চলবে মণ্ডলোৎসব

অনলাইন ডেস্ক : দশকের পর দশক ধরে রাম মন্দির গেরুয়া শিবিরের অন্যতম ইস্যু। প্রশ্ন উঠছে, ২২ জানুয়ারি মন্দির উদ্বোধনের পর কি রাম মন্দির ইস্যু কম জোরি হবে? মন্দির সূত্রে জানা গিয়েছে, উদ্বোধনের পরেও মহোৎসব চলবে! ৪০ দিন ব্যাপী মণ্ডলোৎসবের আয়োজন হয়েছে। এই সময় ভগবানকে রুপোর কলস দিয়ে অভিষেক করতে পারবেন ভক্তরা। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, লোকসভা ভোট অবধি হিন্দু আবেগের পালে হাওয়া দিতেই পরিকল্পনা গেরুয়া শিবিরের।

ভেবেচিন্তেই যে রাম মন্দিরের উদ্বোধনের দিন ধার্য হয়েছে, এই বিষয়ে সকলেই একমত। একই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে উদ্বোধন। এখন জানা গেল, মন্দির উদ্বোধনের পরে দেড় মাস ধরে চলবে বিশেষ ধর্মীয় কর্মসূচি। যার নাম মণ্ডলোৎসব। কার্যত ভোট ঘোষণার আগে অবধি চলবে এই মহোৎসব। এছাড়াও দেশজুড়ে রাম মন্দির নিয়ে জাতীয় আবেগের বিস্ফোরণ ঘটাতে একাধিক কর্মসূচি নিয়েছে বিজেপি, সঙ্ঘ পরিবার, বিশ্ব হিন্দু পরিষদের মতো গেরুয়া সংগঠনগুলি।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

মন্দির সূত্রে জানা গিয়েছে, মণ্ডলোৎসবের ৪০ দিনের কর্মসূচির জন্য ‘শ্রীরাম সেবা’ নামের একটি অ্যাপ চালু হবে। এই অ্যাপের মাধ্যমে অভিষেক অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন ভক্তরা। সমাজসেবার (গো-সেবা, দুঃস্থ শিশুদের শিক্ষার ব্যবস্থা, অন্নবিতরণ, বয়স্কদের সেবা) সঙ্গে যুক্ত ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন। মণ্ডলোৎসবের শেষ পাঁচ দিনে প্রতি দিন হাজারটি করে রুপোর কলস দিয়ে রামের অভিষেক করার লক্ষ্যমাত্রা নিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের বক্তব্য, বর্তমানে বিজেপির ভোট চাওয়ার জন্য রাম মন্দির ছাড়া অন্য জোরালো বিষয় নেই। ফলে হিন্দুত্বের হাওয়া জিইয়ে রাখতে একাধিক কর্মসূচির ভাবনা। যেমন, দেশের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের রাম মন্দির দর্শনে নিয়ে আসা, এলাকা ধরে ধরে প্রভাতফেরি, ধর্মীয় অনুষ্ঠান, বক্তৃতাসভার পরিকল্পনা করা হয়েছে। সব মিলিয়ে এবারও ভোটের বৈতরণী পার করা সহজ হবে বলেই মনে করছে বিজেপি।

Tags: AyodhyaLaksabha Election 2024Ram Mandir
Previous Post

গৃহবধূ খুনে ধৃত স্বামী, চালক

Next Post

উধারবন্দে জুয়ার রমরমা, শীতঘুমে পুলিশ

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
উধারবন্দে জুয়ার রমরমা, শীতঘুমে পুলিশ

উধারবন্দে জুয়ার রমরমা, শীতঘুমে পুলিশ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?