Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও ভাষা আইন লঙ্ঘন, ক্ষুব্ধ বিডিএফ

বাংলাকে সরকারি সহযোগী ভাষার স্বীকৃতি দিক সরকার

samayikprasanga by samayikprasanga
May 18, 2023
in slider, অসম
1
জমি-ফ্ল্যাট ক্রয়ে ১৯৬৫’র সার্টিফায়েড কপি কেন?

অনলাইন ডেস্ক : আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি দিশপুরে সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, সমস্ত সরকারি কাজকর্মে ব্রহ্মপুত্র উপত্যকায় অসমিয়া, বোড়োল্যান্ডে বোড়ো ভাষা এবং বরাক উপত্যকায় বাংলা ব্যবহার করতে হবে। কিন্তু বরাকের অধিকাংশ আমলারা এই নির্দেশ মেনে চলেন না বলে অভিযোগ জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফের মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেছেন, এটা একটি নিয়ম হয়ে দাঁড়িয়েছে যে বরাকের অবাঙালি ডিসি, এসপি, ইঞ্জিনিয়ার ইত্যাদি আধিকারিকদের সাথে সাধারণ জনতাকে কোনও কথা বলতে হলে তা তাঁদের ভাষায় করতে হয়। এতে অনেকেরই বিশেষতঃ যারা গ্রামাঞ্চলে থাকেন তাদের সমস্যা হয় এবং তাদের অভাব অভিযোগ সঠিকভাবে সংশ্লিষ্ট আধিকারিকের কাছে পৌঁছয় না।

একই সমস্যা বরাকের সমস্ত থানায় পরিলক্ষিত হয়। বরাকের অধিকাংশ থানায় বর্তমানে অবাঙালি আধিকারিক কাজ করছেন। সাধারণ নিরক্ষর মানুষ যখনই কোনও এজাহার লেখাতে যান সংশ্লিষ্ট আধিকারিক তা নিজের ভাষায় লিপিবদ্ধ করেন, যা অভিযোগকারী সঠিক বুঝতে পারেন না। ফলে অভিযোগটি সঠিক ভাবে উপস্থাপিত না হওয়ার সম্ভাবনা থাকে। তেমন হলে ভবিষ্যতে মামলায় তার মারাত্মক বিরূপ প্রভাব পড়তে পারে। এরকম উদাহরণ পাওয়া গেছে।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

জয়দীপ বলেন, সিভিল সার্ভিস অফিসার থেকে শুরু করে থানার আধিকারিদের যেসব জেলায় নিয়োগ করা হয়, তাঁদের সরকারি নির্দেশ থাকে যে ছ’মাসের মধ্যে সেই জেলার ভাষা ও সংস্কৃতি সম্বন্ধে ওয়াকিবহাল হতে হবে ও তা আয়ত্ব করতে হবে।

এটি দুর্ভাগ্যজনক যে বরাকের কোনও আধিকারিকই এ ব্যাপারে আগ্রহ দেখান না। তিনি বলেন, ১৯ মে কে সামনে রেখে তাঁরা বরাকের সমস্ত আধিকারিকদের অবিলম্বে এই ব্যাপারে তৎপর হবার আবেদন জানাচ্ছেন। যদি এরপরও কারুর এই ব্যাপারে অনিচ্ছা থাকে তবে তিনি বদলি নিয়ে অন্য জেলায় চলে যেতে পারেন। 

বিডিএফ যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত এদিন বলেন, ভাষা শহিদদের আত্মবলিদানকে সম্মান জানিয়ে অবিলম্বে বাংলাকে সরকারি সহযোগী ভাষার স্বীকৃতি দিক সরকার। তিনি এবারের ১৯ মে তে মুখ্যমন্ত্রীকে এই ব্যাপারে সরকারি ঘোষণা করার দাবি জানিয়েছেন।

Tags: 19th May 1961Assam Language ActBarak Democratic FrontBarak ValleyBasha Sahid Divas
Previous Post

মধুরা নদীতে ভেসে উঠল বৃদ্ধার মৃতদেহ

Next Post

গুয়াহাটিতে সম্মানিত বড়খলার প্রাক্তন বিধায়ক কিশোর নাথ

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
গুয়াহাটিতে সম্মানিত বড়খলার প্রাক্তন বিধায়ক কিশোর নাথ

গুয়াহাটিতে সম্মানিত বড়খলার প্রাক্তন বিধায়ক কিশোর নাথ

Comments 1

  1. পিনাক পানি নাথ। says:
    3 years ago

    করুনাকালে মবাইলের রিংটোন্অসমিয়াভাষায়দেওয়াহয়েছিলযাহাএখনও এটাকেবদলানো অত্যন্ত জরুরী।কিন্তু আজ্অবদি চলছেকোন পরিবর্তন হয়নাই।যারজন্যঅসমিয়া নাবুঝা লোকেরখুবই অসুবিধাহয়।অনেকে কম্প্লেইণ করেছেন।

    Reply

Leave a Reply to পিনাক পানি নাথ। Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?