Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home আন্তর্জাতিক

মডার্নার বিশেষ বুস্টার টিকা ছাড়পত্র দিল ব্রিটেন

samayikprasanga by samayikprasanga
August 16, 2022
in আন্তর্জাতিক
0

File pic from Google

লণ্ডন, ১৬ আগস্ট : মডার্নার বিশেষ বুস্টার টিকাকে ছাড়পত্র দিল ব্রিটেন। এই টিকা করোনাভাইরাস ও করোনার প্রজাতি ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে সক্ষম বলে দাবি করা হয়েছে। করোনা অতিমারির ধাক্কা সামলে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। তবে এখনও ভাইরাসের পুরোপুরি বিনাশ ঘটেনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে চেহারা বদলে নয়া অবতারে হাজির হচ্ছে এই ভাইরাস। করোনার নয়া প্রজাতির সংক্রমণ রুখতে এই প্রথম টিকা তৈরি করল ইংল্যান্ড। করোনাভাইরাস ও করোনার প্রজাতি ওমিক্রনকে কাবু করতে মডার্নার বিশেষ বুস্টার টিকা আনল ব্রিটেন।

সোমবার ব্রিটেনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘মডার্নার তৈরি প্রতিষেধককে নতুন রূপ (আপডেটেড ভার্সান) দেওয়া হয়েছে। করোনার দুই প্রজাতির সংক্রমণ রুখতে পারবে এই টিকা।’
জানা গিয়েছে, বেশ কয়েকবার পরীক্ষামূলক প্রয়োগের পর এই টিকা ব্যবহারে ছাড়পত্র দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, পরীক্ষামূলক প্রয়োগে দেখা গিয়েছে, মডার্নার বুস্টার টিকা ওমিক্রন প্রজাতির সংক্রমণ রুখতে সক্ষম। শুধু তাই নয়, ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে এই প্রতিষেধক।টিকার পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তবে তা মডার্নার প্রতিষেধকের মতোই। ‘মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি’র (এমএইচআরএ) চিফ এগজিকিউটিভ চিকিৎসক জুন রেইন জানিয়েছেন, মডার্নার নতুন বুস্টার টিকায় সকলে আরও সুরক্ষিত হবেন। (সংবাদ সংস্থা)

You might also like

সফল বিশ্বের প্রথম বৈদ্যুতিক বিমানের ট্রায়াল রান

আইনমন্ত্রীসহ গ্রেপ্তার দুই, ১৫ আগস্টের ছুটি বাতিল বাংলাদেশে

পদত্যাগ করছেন বাংলাদেশের প্রধান বিচারপতি

Tags: Corona VaccineCorona VirusMordana
Previous Post

কাছাড়ে ১৭ লক্ষ ১৯ হাজার আধার, ৯ লক্ষ ৪০ হাজার রেশন কার্ড লিঙ্ক হয়েছে, দাবি মন্ত্রীর

Next Post

ধেমাজি বোমা কান্ডে নিহত শহিদদের স্মরণ

Related Posts

সফল বিশ্বের প্রথম বৈদ্যুতিক বিমানের ট্রায়াল রান
slider

সফল বিশ্বের প্রথম বৈদ্যুতিক বিমানের ট্রায়াল রান

by samayikprasanga
June 25, 2025
আইনমন্ত্রীসহ গ্রেপ্তার দুই,  ১৫ আগস্টের ছুটি বাতিল বাংলাদেশে
slider

আইনমন্ত্রীসহ গ্রেপ্তার দুই, ১৫ আগস্টের ছুটি বাতিল বাংলাদেশে

by samayikprasanga
August 13, 2024
পদত্যাগ করছেন বাংলাদেশের প্রধান বিচারপতি
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন বাংলাদেশের প্রধান বিচারপতি

by samayikprasanga
August 10, 2024
আজ রাতে  শপথ, প্রস্তুত  সরকারের উপদেষ্টাদের গাড়ি
slider

আজ রাতে শপথ, প্রস্তুত সরকারের উপদেষ্টাদের গাড়ি

by samayikprasanga
August 8, 2024
কান্নাজড়িত কণ্ঠে নতুন বাংলাদেশ গড়ার ডাক দিলেন ড. ইউনূস
slider

কান্নাজড়িত কণ্ঠে নতুন বাংলাদেশ গড়ার ডাক দিলেন ড. ইউনূস

by samayikprasanga
August 8, 2024
Next Post

ধেমাজি বোমা কান্ডে নিহত শহিদদের স্মরণ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?