Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

বেয়াই হত্যার ১২ বছর পর ধৃত ব্যক্তি

samayikprasanga by samayikprasanga
May 2, 2023
in অসম, জাতীয়, বরাক উপত্যকা
0
পাথারকান্দি বাইপাসে দুর্ঘটনায় গুরুতর আহত ছয়

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

অনলাইন ডেস্ক : হত্যা মামলায় অভিযুক্ত শিলচর থানা এলাকার সইদপুর পঞ্চম খন্ডের বাসিন্দা মজিবুর রহমান লস্কর (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ।ঘটনা ঘটে দীর্ঘ ১২ বছর আগে ২০১১ সালে। আলিম উদ্দিন (৬০) নামে যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তিনি ছিলেন সম্পর্কে মজিবুর রহমানের বেয়াই।
জানা গেছে  মজিবুরের এক ভাইজির সঙ্গে প্রেমের সূত্রে বিয়ে হয়েছিল সইদপুর দ্বিতীয় খন্ডের বাসিন্দা আলিম উদ্দিনের ছেলের। এই সম্পর্ক মজিবুরদের পরিবার মেনে নিতে পারে নি। যার দরুন দুই পরিবারের মধ্যে মনোমালিন্য চলছিল ‌। এরমধ্যে ২০১১ সালে একদিন নিজের বাড়ি থেকে কিছুটা দূরে টিলার উপর থেকে উদ্ধার হয় আলিম উদ্দিনের মৃতদেহ। এতে আলিম উদ্দিনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিয়ের সূত্রে মনোমালিন্যের দরুন প্রতিহিংসা মেটাতে মজিবুর ও তার ভাইয়েরা মিলে হত্যা করেছেন আলিমুদ্দিনকে।
এ নিয়ে এজাহার দায়ের করার পর পুলিশ এর ভিত্তিতে মামলা নথিভুক্ত করে চলন্ত চালায়। যদিও এতোদিন অভিযুক্তদের কাউকেই ধরা সম্ভব হয়নি। রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিমাক্ষী নাথ জানিয়েছেন, মঙ্গলবার মজিবুরকে নাগালে পেলে তাকে পাকড়াও করা হয়। তবে অন্য দুই অভিযুক্তের এখনও সন্ধান মিলেনি।
এদিকে মজিবুরদের ঘনিষ্ঠ সূত্রে দাবি করা হয়েছে, ঘটনাটা মোটেই হত্যাকান্ড নয়। আসলে নিজের পারিবারিক বিবাদের জেরে আলিম‌উদ্দিন আত্মঘাতী হয়েছিলেন। আর মিথ্যা অভিযোগ এনে তাদের ফাঁসিয়ে দেওয়া হয়েছে।
যদিও পুলিশের বক্তব্য, অভিযোগের স্বপক্ষে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়ার দরুনই গ্রেফতার করা হয়েছে মুজিবুরকে।

Tags: Assam Policeassam police DIGcachar spCM Himanta Bishwa Sharmain law murdermurder case
Previous Post

তদন্ত চাপা দিতে শাসক দলে ভিড়ছেন মিয়া খান?

Next Post

ঝামেলায় জড়িয়ে ‘বিরাট ‘ ক্ষতি কোহলি -গম্ভীরের

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
ঝামেলায় জড়িয়ে ‘বিরাট ‘ ক্ষতি কোহলি -গম্ভীরের

ঝামেলায় জড়িয়ে 'বিরাট ' ক্ষতি কোহলি -গম্ভীরের

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?