Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

প্রস্তুতি শেষ, শিলচরে স্বাধীনতা দিবসের পতাকা তুলবেন মন্ত্রী পরিমল

samayikprasanga by samayikprasanga
August 14, 2022
in অসম
0

Pic curtsy Google.com

সাময়িক প্রসঙ্গ অনলাইন ডেস্ক : ৭৬তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে গোটা দেশ উৎসবের আমেজে মেতে উঠেছে। গ্রাম কাছাড়েও স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।১৫ আগষ্ট সোমবার সকাল ৯টায় স্থানীয় পুলিশ প্যারেড গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলন করবেন রাজ্যের পরিবহন মীন ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের পর সমবেত কুচকাওয়াজ ও বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক কার্যক্রমে আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনভর নানা কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে এবার অমৃত মহোৎসবকে সফল করতে কাছাড় জেলা প্রশাসন ও কোমর কষে ময়দানে নেমেছে। জেলার প্রত্যেকটি এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন।ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা বাহিনীর সংখ্যাও বাড়িয়ে দেওয়া হয়েছে।

৭৬তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে উপত্যকায় যাতে কোন ধরনের সমস্যা সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে দিন রাত বর্ডার পেট্রোলিং সহ নাকা চেকিং অব্যাহত রেখেছে সীমান্ত সুরক্ষা বাহিনী। কাঁটাতারের বেড়ার চারপাশে টহল দিচ্ছে সীমান্ত প্রহরীরা। হাতে অস্ত্র সহ বাইনোকুলার নিয়ে সীমান্তে কড়া নজরদারি রেখেছে সেনার জওয়ানরা। শুধু তাই নয়, কাছাড় জেলার আসাম-মিজোরাম সীমান্তেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।আসাম-মিজোরাম সীমান্তের গভীর জঙ্গলগুলোতে এরিয়া ডোমিনেশনের কাজ চালানো হচ্ছে। শনিবার কাছাড়ের পুলিশ সুপার রমনদীপ কৌর ধলাইর লায়লাপুর এলাকার সীমান্তের সিআরপিএফ ক্যাম্পে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন।

You might also like

মুখে না বলে ইঙ্গিতে কাটিগড়ার প্রার্থী কে হবেন, বুঝিয়ে গেলেন মুখ্যমন্ত্রী

শ্রীভূমিতে ১৪ হাজারেরও বেশি মহিলার হাতে উদ্যোমিতার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত

প্রয়াত ডিমা হাসাওয়ের প্রাক্তন বিধায়ক বীরভদ্র হাগজার

এদিন উভয় রাজ্যে আসা-যাওয়া সমস্ত যানবাহনে তদন্ত চালাতে দেখা গেছে সিআরপিএফ সহ আসাম পুলিশের জওয়ানদের। উল্লেখ্য যে গত বছর আসাম-মিজোরাম সীমান্তে জমি বিবাদকে ঘিরে আসাম পুলিশের ৫ জন জওয়ান শহীদ হয়েছিলেন। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার মন্ত্রী স্তরীয় বৈঠক হলেও সীমান্ত সমস্যার কোন সমাধান হয়নি। আগামীতে আসাম-মিজোরাম সীমান্ত সমস্যার স্থায়ী সমাধান হবে বলে ধারণা অনেকের। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ সুপার রমনদীপ কৌর জানান, যে কোন পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ প্রস্তুত রয়েছে। স্বাধীনতা দিবসকে সফল করার পাশাপাশি কাছাড়ের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এদিন সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

হাইলাকান্দিতেও সোমবার জেলাশাসকের কার্যালয়ে প্রাঙ্গণে ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা তুলবেন জেলাশাসক নিসর্গ হিবরে। হাইলাকান্দিতেও এই উপলক্ষে প্রশাসনের উদ্যোগে দিনভর নানা কার্যসূচির আয়োজন করা হয়েছে।

Tags: 15th AugustAmrit MahatsavParimal Suklabaidya
Previous Post

স্বাধীনতার অমৃত মহোৎসব, শিলচরে অটো রিক্সার শোভাযাত্রা

Next Post

স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের ভূমিকা নিয়ে সিপিএমের আলোচনা সভা শিলচরে

Related Posts

মুখে না বলে ইঙ্গিতে কাটিগড়ার প্রার্থী কে হবেন, বুঝিয়ে গেলেন মুখ্যমন্ত্রী
slider

মুখে না বলে ইঙ্গিতে কাটিগড়ার প্রার্থী কে হবেন, বুঝিয়ে গেলেন মুখ্যমন্ত্রী

by samayikprasanga
January 13, 2026
শ্রীভূমিতে ১৪ হাজারেরও বেশি মহিলার হাতে উদ্যোমিতার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত
slider

শ্রীভূমিতে ১৪ হাজারেরও বেশি মহিলার হাতে উদ্যোমিতার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত

by samayikprasanga
January 13, 2026
প্রয়াত ডিমা হাসাওয়ের প্রাক্তন বিধায়ক বীরভদ্র হাগজার
slider

প্রয়াত ডিমা হাসাওয়ের প্রাক্তন বিধায়ক বীরভদ্র হাগজার

by samayikprasanga
January 13, 2026
কোয়েম্বাটুরে ধৃত  শিলচরের মানব পাচার চক্রের মক্ষীরানী  সবিতা দাস, উদ্ধার তিন নাবালিকা
slider

কোয়েম্বাটুরে ধৃত শিলচরের মানব পাচার চক্রের মক্ষীরানী সবিতা দাস, উদ্ধার তিন নাবালিকা

by samayikprasanga
January 2, 2026
দশম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার হত্যা মামলায় গ্রেফতার চার
slider

দশম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার হত্যা মামলায় গ্রেফতার চার

by samayikprasanga
December 20, 2025
Next Post

স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের ভূমিকা নিয়ে সিপিএমের আলোচনা সভা শিলচরে

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?