অনলাইন ডেস্ক : চলে গেলেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার তথা বিজেপি নেতা প্রাক্তন বিধায়ক বীরভদ্র হাগজার। মঙ্গলবার ভোর রাতে তিনি গুয়াহাটি টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য গুরুতর অসুস্থ অবস্থায় বীরভদ্র হাগজারকে গুয়াহাটির টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল এবং সেখানেই তার চিকিৎসা চলছিল কিন্তু মঙ্গলবার ভোর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫। মৃত্যুকালে বীরভদ্র হাগজার রেখে গেছেন স্ত্রী এক পুত্র ও দুই কন্যা। বীরভদ্র হাগজার ছিলেন ডিমাসা কিংবদন্তি তথা হাফলং বিধানসভা কেন্দ্রের প্রথম বিধায়ক তথা মন্ত্রী জয়ভদ্র হাগজারের জেষ্ঠ্য পুত্র। প্রয়াত বীরভদ্র হাগজার ২০১৬ সালে হাফলং বিধানসভা আসন থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।






