Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ধলাই উপনির্বাচন, আদর্শ আচরণ বিধি জারি গোটা কাছাড়ে

samayikprasanga by samayikprasanga
October 16, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
ধলাই উপনির্বাচন, আদর্শ আচরণ বিধি জারি গোটা  কাছাড়ে

অনলাইন ডেস্ক : আগামী ১৩ নভেম্বর রাজ্যের অন্য চারটি বিধানসভা আসনের সঙ্গে কাছাড়ের ধলাইয়েও উপ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে । নির্বাচন শুধু ধলাইয়ে হলেও আদর্শ নির্বাচনী আচরণবিধি বলবৎ হয়েছে গোটা কাছাড় জেলায়। জেলার নির্বাচন আধিকারিক মাসি টপনো জানিয়েছেন মঙ্গলবার নির্বাচন কমিশন উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই বলবৎ হয়ে গেছে আদর্শ নির্বাচনী আচরণবিধি।

বুধবার জেলা কমিশনারের কার্যালয়ে জেলা কমিশনার মৃদুল যাদব, পুলিশ সুপার নূমল মাহাতো সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলনে টপনো একথা জানিয়ে বলেন, এদিনই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের বৈঠকে ডেকে আদর্শ নির্বাচনী আচরণবিধির অধীনে

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা সম্পর্কে অবহিত করা হয়েছে। তিনি জানান, নির্বাচনের জন্য ১৮ অক্টোবর থেকে শিলচরে জেলা কমিশনারের কার্যালয়ের পুরানো সভাকক্ষে মনোনয়নপত্র গ্রহণ করা হবে। মনোনয়নপত্র পেশ করার শেষ দিন ২৫ অক্টোবর। ২৮ অক্টোবর মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হবে। এবং তা প্রত্যাহারের শেষ দিন ৩০ অক্টোবর। আর ১৩ নভেম্বর ভোট গ্রহণের পর গণনা করা হবে ২৩ নভেম্বর। ভোট গণনা করা হবে রামনগর আই এস বি টি আই ও আইএস টি টি-তে। নির্ধারিত দিনগুলোতে মনোনয়নপত্র গ্রহণ করা হবে বেলা ১১ টা থেকে ৩ টার মধ্যে।

ধলাই বিধানসভা এলাকায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ২০৮। আর ভোটারের সংখ্যা -১,৯৭,৬৪২। এরমধ্যে পুরুষ-৯৯,৭৫৬ এবং মহিলা-৯৭,৮৮৫, তৃতীয় লিঙ্গের ভোটার-১। মোট ভোটারের মধ্যে সার্ভিস ভোটার-৬২০, শারীরিক বাধাগ্রস্ত ভোটারের সংখ্যা-১০৮ এবং ৮৫ ঊর্ধ্ব ভোটার রয়েছেন-৭২৬জন। এই পরিসংখ্যান তুলে ধরে টপনো জানান, কেউ আদর্শ আচরণবিধি ভঙ্গ সম্পর্কিত অভিযোগ জানাতে হলে -“১৯৫০”টোল ফ্রি টেলিফোন নাম্বার বা “সি ভিজিল মোবাইল অ্যাপ”-এ জানাতে পারবেন। তিনি জানান, আদর্শ নির্বাচনী আচরণবিধির দরুন কেউ বৈধ নথিপত্র ছাড়া ৫০ হাজার টাকার বেশি নিয়ে ঘোরাঘুরি করলে তা বাজেয়াপ্ত করা হবে।

জেলা কমিশনার মৃদুল যাদব জানান, প্রার্থীদের মনোনয়ন ফি হিসেবে জমা দিতে হবে ৫ হাজার টাকা। আর একেকজন প্রার্থীর সর্বোচ্চ নির্বাচনী ব্যয়ের সীমা ৪০ লক্ষ।

পুলিশ সুপার নূমল মাহাতো জানান, নির্বাচনকে ঘিরে ধলাইয়ে অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে বিহীত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মিজোরামের দিক থেকে যাতে কোনও সমস্যার সৃষ্টি না হয় এর জন্য সে রাজ্যের সংশ্লিষ্ট জেলাগুলোর পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা হবে। তিনি আরো জানান, পুলিশ এবং প্রশাসনের যৌথ উদ্যোগে নির্বাচনকে সামনে রেখে খোলা হবে এক কন্ট্রোল রুমও।

অন্যান্যদের মধ্যে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দুই অতিরিক্ত জেলা কমিশনার ভানলাল লিমপুইয়া নামপুই ও ধ্রবজ্যোতি হাজরিকা এবং অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন প্রমুখ।

Tags: Cacher district administrationdc cachar mridul kumar yadavdholai bi election
Previous Post

বিজেপির হয়ে পক্ষপাতিত্ব পুলিশের, নির্বাচন কমিশনে নালিশ কংগ্রেসের

Next Post

সুপ্রিম রায়ে অসমে নাগরিকত্বের ভিত্তিবর্ষ ১৯৭১

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
সুপ্রিম রায়ে অসমে নাগরিকত্বের ভিত্তিবর্ষ ১৯৭১

সুপ্রিম রায়ে অসমে নাগরিকত্বের ভিত্তিবর্ষ ১৯৭১

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?