Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

তৃতীয় দিনও উত্তাল বিধানসভা, বহিষ্কৃত বিধায়ক জাকির হুসেন

samayikprasanga by samayikprasanga
March 14, 2023
in অসম
0
তৃতীয় দিনও উত্তাল বিধানসভা, বহিষ্কৃত বিধায়ক জাকির হুসেন

অনলাইন ডেস্ক : বাজেট অধিবেশনের তৃতীয় দিনও উত্তাল হয়ে উঠেছিল রাজ্য বিধানসভা। লাগামহীন অশান্তি সৃষ্টি করার অপরাধে মার্শাল দিয়ে কংগ্রেসের বিধায়ক জাকির হুসেন শিকদারকে বহিষ্কার করেন অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি। মঙ্গলবার অসম বিধানসভায় বাজেট অধিবেশনের ছিল তৃতীয় দিন। এদিনও সদন উত্তাল করেন বিরোধীরা। পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন বিভাগ সম্পর্কে শাসক দলের বিধায়ক তেরস গোয়ালা এক প্ৰশ্ন সদনে উত্থাপন করার সঙ্গে সঙ্গে হুলস্থুল পরিবেশের সৃষ্টি করেন বিরোধী কংগ্ৰেসের বিধায়ক জাকির হুসেন শিকদার।

বিধায়ক জাকির হুসেনকে পরিবেশ উত্তপ্ত না করতে বার বার অনুনয় করতে থাকেন অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি। বিধানসভার নিয়ম ভঙ্গ না করতেও তাঁকে অনুরোধ জানান অধ্যক্ষ। কিন্তু অধ্যক্ষের কোনও কথায় কান না দিয়ে তিনি পরিবেশ অশান্ত করে তুলেন। এর পর মার্শাল দিয়ে তাঁকে সদন থেকে বের করে দেন অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি।

You might also like

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

অধ্যক্ষের এই পদক্ষেপের তীব্ৰ বিরোধিতা করে কংগ্ৰেসের অন্য বিধায়করা প্রশ্নোত্তর পর্ব বৰ্জন করেন। কংগ্ৰেসের বিধায়ক তথা উপ-দলনেতা রকিবুল হুসেনের অভিযোগ, এমজিএনরেগা সম্পর্কে সরকার দায়মুক্ত হতে চাইছে। অসমে মোট সক্ৰিয় জবকাৰ্ড আছে ৪১ লক্ষ ৩৬ হাজার৷ এর মধ্যে মাত্ৰ ৭০ হাজার মানুষের জন্য ইস্যু করা হয়েছে জবকাৰ্ড৷ সরকারের মতে, অসমে ৭ কোটি কৰ্মদিনের সূচনা করা হয়েছে৷ অথচ কৰ্মদিন সূচনা করার কথা ৪০ কোটি৷ কেননা অসমে অ্যাক্টিভ জবকাৰ্ডের সংখ্যা ৪০ হাজার। এই ৪০ হাজার জবকাৰ্ডকে ১০০ দিন কাজ দিলে হবে ৪০ কোটি।

রকিবুল হুসেনে আরও বলেন, সরকার পুঁজির অভাবে তা করতে পারেনি৷ কৰ্মদিনের সূচনা করতে ব্যৰ্থ সরকার৷ কেবল প্ৰধানমন্ত্ৰী আবাস যোজনার কাজই কিছু সম্পন্ন হয়েছে৷ তাই এই প্ৰশ্নের উত্তর দিতে না পেরে জাকির হুসেন শিকদারকে সদন থেকে বহিষ্কার করেছেন অধ্যক্ষ, অভিযোগ তুলেছেন রকিবুল। এরই পরিপ্রেক্ষিতে উপ-দলপতি রকিবুল হুসেন জাকির হুসেন শিকদারের বহিষ্কার প্রত্যাহার করতে অনুরোধ জানান। এর পর ডেপুটি লিডারের অনুরেধে বহিষ্কারের নির্দেশ প্রত্যাহার করে জাকির হুসেন শিকদার সদনে উপস্থিত থাকতে পারবেন বলে পুনরাদেশ দেন অধ্যক্ষ। পরে অবশ্য সদনে আসেন বিধায়ক জাকির হুছেইন।

Tags: Assam AssemblyAssam CongressMLA Jakir HusainSuspension
Previous Post

মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস : সিআইডির হাতে আটক ২২

Next Post

শিলচর নাজিরপট্টিতে আগুনে ভস্মিভূত তিনটি দোকান

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
মুখে না বলে ইঙ্গিতে কাটিগড়ার প্রার্থী কে হবেন, বুঝিয়ে গেলেন মুখ্যমন্ত্রী
slider

মুখে না বলে ইঙ্গিতে কাটিগড়ার প্রার্থী কে হবেন, বুঝিয়ে গেলেন মুখ্যমন্ত্রী

by samayikprasanga
January 13, 2026
Next Post
শিলচর নাজিরপট্টিতে আগুনে ভস্মিভূত তিনটি দোকান

শিলচর নাজিরপট্টিতে আগুনে ভস্মিভূত তিনটি দোকান

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?