Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home আন্তর্জাতিক

ঢাকায় ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস ও জাতীয় শোক দিবস উদযাপন

samayikprasanga by samayikprasanga
August 15, 2022
in আন্তর্জাতিক
0

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করছেন ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সোমবার।

আমিনুল হক, ঢাকা
ঢাকায় ভারতীয় হাইকমিশনের চ্যান্সেরি প্রাঙ্গণে ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। এ বছরের স্বাধীনতা দিবস উদযাপন ভারতের স্বাধীনতার ৭৫তম বছর পূর্তি হিসেবে পালন করা হচ্ছে। ‘আজাদি কা অমৃত মহোৎসবে’র অংশ হিসাবে এই আয়োজন অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হয়। ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং ভারতের রাষ্ট্রপতির জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের কিছু অংশ পড়ে শোনান। আইজিসিসি শিক্ষকদের নেতৃত্বে ভারতীয় নাগরীকদের একটি দল জাতীয় সঙ্গীত এবং দেশাত্মবোধক গান পরিবেশন করেন। ভারতীয় বিপুল সংখ্যক নাগরিক অনুষ্ঠানটিতে ব্যাপক আগ্রহ নিয়ে অংশগ্রহণ করেন। 

শ্রদ্ধা ও প্রতিবাদের মধ্য দিয়ে বাংলাদেশের সর্বস্তরের মানুষ জাতীয় শোক দিবস পালন করছেন।

এদিন শ্রদ্ধা ও প্রতিবাদের মধ্য দিয়ে বাংলাদেশের সর্বস্তরের মানুষ জাতীয় শোক দিবস পালন করছে। সোমবার সকাল থেকেই শোকাতর মানুষ কাতারে কাতারে ছুটে আসেন ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে। তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে অবনত মস্তকে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধার সঙ্গে প্রতিবাদেও গর্জে ওঠেন তারা। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের দাবি জানান। ১৫ আগস্ট রাতে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর দু’কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানা সেদিন বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান। এই হত্যাকাণ্ডকে পৃথিবীর জঘন্যতম হত্যাকাণ্ড বলে বর্ণনা করা হয়ে থাকে। ধানমণ্ডি ৩২ নম্বর, বনানী কবরস্থান এবং টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। সোমবার ভোরে ঐতিহাসিক স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে দলের শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয়বার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।  এরপর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ঢাকা ও আশপাশের বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষ ছুটে আসেন ৩২ নম্বরে। তারা ভোর থেকেই লম্বা লাইন দিয়ে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন। অধিকাংশ মানুষের পড়নে ছিল কালো পাঞ্জাবি ও শাড়ি। শত ব্যস্ততার মধ্যেও কথা বলেন ড. শেলিনা আকতার। জাতীয় শোক দিবস উপলক্ষে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে এ দিবসটি পালন করছে। এ উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

You might also like

সফল বিশ্বের প্রথম বৈদ্যুতিক বিমানের ট্রায়াল রান

আইনমন্ত্রীসহ গ্রেপ্তার দুই, ১৫ আগস্টের ছুটি বাতিল বাংলাদেশে

পদত্যাগ করছেন বাংলাদেশের প্রধান বিচারপতি

Tags: 76th Independence dayBanga BandhuBangladeshIndian High Commission
Previous Post

EDITORIAL : নাগরিকের কাছে ভরসা নিয়ে আসুক স্বাধীনতা দিবস

Next Post

হাইলাকান্দিতে মিশন বসুন্ধরায় ২৫,১৮৬, অরুণোদয়ে ৪৩,৮০৪ জন উপকৃত

Related Posts

সফল বিশ্বের প্রথম বৈদ্যুতিক বিমানের ট্রায়াল রান
slider

সফল বিশ্বের প্রথম বৈদ্যুতিক বিমানের ট্রায়াল রান

by samayikprasanga
June 25, 2025
আইনমন্ত্রীসহ গ্রেপ্তার দুই,  ১৫ আগস্টের ছুটি বাতিল বাংলাদেশে
slider

আইনমন্ত্রীসহ গ্রেপ্তার দুই, ১৫ আগস্টের ছুটি বাতিল বাংলাদেশে

by samayikprasanga
August 13, 2024
পদত্যাগ করছেন বাংলাদেশের প্রধান বিচারপতি
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন বাংলাদেশের প্রধান বিচারপতি

by samayikprasanga
August 10, 2024
আজ রাতে  শপথ, প্রস্তুত  সরকারের উপদেষ্টাদের গাড়ি
slider

আজ রাতে শপথ, প্রস্তুত সরকারের উপদেষ্টাদের গাড়ি

by samayikprasanga
August 8, 2024
কান্নাজড়িত কণ্ঠে নতুন বাংলাদেশ গড়ার ডাক দিলেন ড. ইউনূস
slider

কান্নাজড়িত কণ্ঠে নতুন বাংলাদেশ গড়ার ডাক দিলেন ড. ইউনূস

by samayikprasanga
August 8, 2024
Next Post

হাইলাকান্দিতে মিশন বসুন্ধরায় ২৫,১৮৬, অরুণোদয়ে ৪৩,৮০৪ জন উপকৃত

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?