Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ডিলিমিটেশন : ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক নাগরিক সভায়

প্রশাসনের শান্তি বৈঠকে দু-একজনের উপস্থিতি নিয়ে উষ্মা

samayikprasanga by samayikprasanga
July 3, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
ডিলিমিটেশন : ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক নাগরিক সভায়

অনলাইন ডেস্ক : ডিলিমিটেশনের খসড়া নিয়ে প্রতিবাদের সুর ধ্বনিত হল কাছাড় ডিস্ট্রিক্ট পিপলস কমিটি ফর সোসিয়াল ইকোনমিক এন্ড পলিটিকাল জাস্টিস নামে সংগঠন আহুত নাগরিক সভায়। রবিবার শিলচর ওয়াটার ওয়ার্কস রোডে ব্যারিস্টার তথা বিশিষ্ট রাজনৈতিক নেতা প্রয়াত গোলাম উসমানির বাড়িতে অনুষ্ঠিত হয় এই সভা। এতে ডিলিমিটেশনের খসড়া নিয়ে প্রতিবাদ ব্যক্ত করে উপত্যকাজুড়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আনোয়ার উদ্দিন বড়লস্কর, আইনজীবী আব্দুল হাই লস্কর, প্রাক্তন অতিরিক্ত জেলাশাসক হোসেন আহমদ লস্কর, অবসরপ্রাপ্ত ভারতীয় প্রশাসনিক সেবার আধিকারিক লুৎফুর রহমান লস্কর, অবসরপ্রাপ্ত কৃষি আধিকারিক এ কে সালেহ উদ্দিন, বাঁশকান্দি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুরাদ আহমদ লস্কর, আইনজীবী আলি রাজা উসমানী, সমাজকর্মী মসরুল বারি ওরফে সুমিত এবং অবিসার কর্মকর্তা বাহারুল ইসলাম বড়ভূঁইয়া সহ অন্যান্যরা।

You might also like

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

সভায় বিভিন্ন বক্তা ডিলিমিটেশনের খসড়ায় বরাক উপত্যকার দুটি বিধানসভা আসন বাদ দেওয়া এবং অন্যান্য আসনের এলাকা কাটছাঁট নিয়ে প্রতিবাদ ব্যক্ত করে বলেন, এসব কোনও অবস্থায়ই মেনে নেওয়া যায় না‌। এসবের বিরুদ্ধে গোটা উপত্যকাজুড়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার পাশাপাশি প্রয়োজনে আইনি লড়াই চালানোর পক্ষেও মত ব্যক্ত করা হয়।বক্তাদের কেউ কেউ অভিযোগ করেন, ডিমিলিমিটেশনের বিরুদ্ধে উপত্যকায় জাতি ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে উঠতে দেখে স্বার্থান্বেষীরা ভয় পেয়ে গেছে। তারা এও বলেন, গত বৃহস্পতিবার ঈদের দিন পঞ্চায়েত রোডে যে অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে এর পেছনে রয়েছে বিরাট চক্রান্ত। ডিলিমিটেশনের খসড়ার বিরুদ্ধে গড়ে উঠা ঐক্যবদ্ধ আন্দোলনে ফাটল ধরাতেই চক্রান্ত করে এই ঘটনাটা ঘটানো হয়েছে। সঙ্গে কেউ কেউ পঞ্চায়েত রোডের ঘটনার জেরে গত শুক্রবার জেলাশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত শান্তি বৈঠকে দু-একজনের উপস্থিতি নিয়ে গভীর উষ্মা ব্যক্ত করেন। তাদের কথায়, এমন লোকেদের যদি প্রশাসন আহুত এ ধরনের গুরুত্বপূর্ণ সভায় আমন্ত্রণ জানানো হয় এতে কোনও ইতিবাচক ফললাভ তো হবেই না, উল্টে বিরূপ প্রভাব পড়বে সমাজে। তাই আগামী দিনে এ নিয়ে সতর্ক থাকা উচিত প্রশাসনের।

Tags: AgitationDelimitation ProcessPolitical JusticeSilchar News
Previous Post

প্রাক্তন বিধায়ক সিপিএম নেতা রামেন্দ্র দে প্রয়াত

Next Post

চাকরি থেকে ছাঁটাই এসআই নিপু কলিতা

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
চাকরি থেকে ছাঁটাই এসআই নিপু কলিতা

চাকরি থেকে ছাঁটাই এসআই নিপু কলিতা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?