Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

কাশ্মীরের ‘পাফ’ সংগঠনকে নিষিদ্ধ করল কেন্দ্র

সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ !

samayikprasanga by samayikprasanga
January 8, 2023
in slider, জাতীয়
0
কাশ্মীরের ‘পাফ’ সংগঠনকে নিষিদ্ধ করল কেন্দ্র

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

অনলাইন ডেস্ক : দেশজুড়ে সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পিপল’স অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট (পাফ)-কে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের হয়ে বকলমে এ দেশে সন্ত্রাসমূলক কার্যকলাপ চালাচ্ছে পাফ। এ ছাড়া, লস্কর-ই-তইবার সদস্য আরবাজ আহমেদ মিরকে জঙ্গি হিসাবে ঘোষণা করেছে মন্ত্রক। শনিবার এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, কাশ্মীর ছাড়াও দেশের বহু রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব, সাধারণ মানুষ এবং নিরাপত্তারক্ষী বাহিনীকে নিয়মিত হুমকি দিচ্ছে পাফ। অন্য জঙ্গি সংগঠনের সঙ্গে মিলে উপত্যকার যুবকদের অস্ত্রচালনা এবং বিস্ফোরক ব্যবহারে প্রশিক্ষণও দিচ্ছে তারা। সে কারণে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ)-এ তাদের নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই একই আইনে মিরের বিরুদ্ধেও পদক্ষেপ করেছে কেন্দ্র সরকার। মন্ত্রকের দাবি, জম্মু ও কাশ্মীরের বাসিন্দা হলেও মির এই মুহূর্তে পাকিস্তানে বসবাস করছেন। মাস কয়েক আগে কুলগ্রামের এক স্কুলশিক্ষিকাকে খুনের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগও উঠেছে মিরের বিরুদ্ধে। এছাড়া, কাশ্মীর উপত্যকায় সংগঠিত ভাবে জঙ্গিদের মদতেও তাঁর নাম রয়েছে। সীমান্তের ও পার থেকে এ দেশে বিস্ফোরক সরবরাহে মিরের হাত রয়েছে বলেও মনে করে স্বরাষ্ট্র মন্ত্রক।
Tags: kashmirministry of home affairsPaf
Previous Post

পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী প্রয়াত

Next Post

বিশেষভাবে সক্ষম যাত্রী-কামরা করে চলছে পণ্য পরিবহণ

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
বিশেষভাবে সক্ষম যাত্রী-কামরা করে চলছে পণ্য পরিবহণ

বিশেষভাবে সক্ষম যাত্রী-কামরা করে চলছে পণ্য পরিবহণ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?