Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

৬৫ বছরে নিস্পত্তি জমি মামলার!

খুশি হলেও পূর্ব পুরুষদের নিয়ে আফসোসও রয়েছে বদরউদ্দিনদের মনে

samayikprasanga by samayikprasanga
September 30, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
৬৫ বছরে নিস্পত্তি জমি মামলার!

অনলাইন ডেস্ক : দীর্ঘ প্রায় ৬৫ বছর, এবার জমি ফিরে পেয়ে বদর উদ্দিন বডভূঁইয়াদের যেন খুশির সীমা নেই। আদালতের নির্দেশে এত দীর্ঘ বছর পর বড়খলা বুড়িবাইল তৃতীয় খন্ডে জবরদখলকারীদের উচ্ছেদ এবং বদর উদ্দিনদের জমি ফিরে পাওয়াটা বর্তমানে গোটা এলাকা জুড়ে হয়ে পড়েছে চর্চার বিষয়।

জমি ফিরে পাওয়ার জন্য বদর উদ্দিনদের পূর্বপুরুষরা যখন লড়াই শুরু করেছিলেন, তখন তাদের বর্তমান প্রজন্মের অনেকের জন্মই হয়নি। সেই ১৯৬৮ সালে নিজেদের ১২ বিঘা ১০ ছটাক জমি ফিরে পেতে কাছাড়ের মুন্সেফ নং-২-এর আদালতে জবরদখলকারীদের বিরুদ্ধে মামলা করেছিলেন তাদের পূর্বপুরুষ আব্দুল জব্বার বড় ভূঁইয়া ও আব্দুর রজ্জাক বড়ভূঁইয়ারা। জবরদখলকারী হিসেবে আব্দুল জব্বাররা সিরাজউদ্দিন বড়ভূঁইয়া সহ অন্যান্য যাদের বিরুদ্ধে মামলা করেছিলেন তারাও বর্তমানে জীবিত নেই। গত বুধবার প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে যাদের উচ্ছেদ করা হয়েছে তারা সিরাজউদ্দিনদের

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

উত্তরাধিকারী। উত্তরাধিকারের এই পর্ব শুধু বাদী ও বিবাদী দুই পক্ষের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতায় আইনজীবীর ক্ষেত্রেও বর্তে যায় উত্তরাধিকার।

১৯৬৮ সালে আব্দুল জব্বাররা যখন বরাক নদীর তীরে অবস্থিত তাদের জমি ফিরে পেতে মামলা করেছিলেন তখন আইনজীবী হিসেবে নিযুক্ত করেন শিলচরের তৎকালীন লব্ধপ্রতিষ্ঠ আইনজীবী প্রিয়নাথ দেবকে। এরপর বরাক নদী দিয়ে অনেক জল গড়িয়ে গেছে আর প্রিয়নাথবাবু স্থলে এই ভূমিকায় অবতীর্ণ হন তারই পুত্র শিলচরের বর্তমানের লব্ধপ্রতিষ্ঠ আইনজীবী প্রসেনজিৎ দেব।

গোটা আইনি প্রক্রিয়ার বিবরণ দিতে গিয়ে প্রসেনজিৎ বাবু জানান, ১৯৬৮ সালে তার বাবা আব্দুল জব্বারদের হয়ে কাছাড়ের মুন্সেফ নং-২-এর আদালতে মামলা লড়তে শুরু করার পর এর নিষ্পত্তি হয় ১৯৭৪ সালের ১১ জানুয়ারি। আদালত রায় দেয় বাদী আব্দুল জব্বারদের পক্ষে। এরপর বিবাদী পক্ষ এই অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট সেশন জাজ নং -২-এর আদালতে “অ্যপিল” করেন। এবার এই আদালতে মামলার নিষ্পত্তি হয় ১৯৭৯ সালের ৩০ নভেম্বর। এবারও রায় দেওয়া হয় বাদী আব্দুল জব্বারদের পক্ষে। কিন্তু বিবাদীরা তখনও ব্যাপারটা মেনে না নিয়ে দারস্থ হন গৌহাটি হাইকোর্টের। দীর্ঘদিন মামলা চলার পর হাইকোর্টও আব্দুল জব্বারদের পক্ষেই রায় দেয়। এসব প্রক্রিয়া চলার মধ্যে বয়সের ভারে ন্যুজ হয়ে প্রিয়নাথবাবু আইন ব্যবসা থেকে সরে দাঁড়ান। ১৯৮১ সাল থেকে বাবা প্রিয়নাথবাবুর স্থলে তিনি (প্রসেনজিৎবাবু) বাদী পক্ষের আইনজীবীর ভূমিকায় অবতীর্ণ হন।

হাইকোর্ট রায় দেবার পর তা বাস্তবায়নের জন্য কাছাড়ের মুন্সেফ নং-২-র আদালতে ডিক্রি জারি মামলা করা হয়। আদালত ডিক্রি জারি করার পর অবশেষে মঙ্গলবার প্রশাসনের পক্ষ থেকে চালানো হয় উচ্ছেদ অভিযান।

প্রসেনজিৎবাবু জানান, বিবাদী পক্ষ বারবার বিভিন্নভাবে এই আইনি প্রক্রিয়া দীর্ঘায়িত করার চেষ্টা চালিয়েছেন। যার দরুন তার মক্কেলদের জমি ফিরে পেতে এতটা সময় লেগেছে। তবে এরপরও তিনি খুশি, এর মাধ্যমে প্রমাণিত হলো লেগে থাকলে আদালতে সুবিচার অবশ্যই পাওয়া যায়।

আর আব্দুল জব্বারদের উত্তরাধিকারী বদর উদ্দিন, শরিফ উদ্দিন, রিনা বেগম, লায়লা বেগম সহ অন্যান্যদেরও খুশির সীমা নেই। তবে সঙ্গে রয়েছে আফসোসও। যদি এই সময় বেঁচে থাকতেন তাদের পূর্বপুরুষ আব্দুল জব্বাররা ,,,,,,,,,,,।

 

Tags: Assam PoliceDistrict courtland case
Previous Post

আমার স্ত্রী-র ঠিকাদারি নেই, কোনও জমিও নেই : কমলাক্ষ

Next Post

রাজ্যে ফের বিদ্যুৎ মাশুল বাড়ছে

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
রাজ্যে ফের বিদ্যুৎ মাশুল বাড়ছে

রাজ্যে ফের বিদ্যুৎ মাশুল বাড়ছে

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?