Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

হাতে মাত্র ৪৫ দিন, ভুঁড়িওয়ালা পুলিশ কর্মীদের হুশিয়ারি ডিজিপি-র

১৬ আগস্ট থেকে ৩৬ জায়গায় বিএমআই টেস্ট

samayikprasanga by samayikprasanga
July 3, 2023
in slider, অসম
0
হাতে মাত্র ৪৫ দিন, ভুঁড়িওয়ালা পুলিশ কর্মীদের হুশিয়ারি ডিজিপি-র

অনলাইন ডেস্ক : ভুঁড়িওয়ালা পুলিশ রাজ্যের সর্বত্রই চোখে পড়ে। ঝুলে পড়া পেটের জন্য হাঁটা চলা করেন এঁরা কচ্ছপ গতিতে। নড়তে চড়তে অসুবিধের দরুন স্বভাবতই অলস হন এঁরা। কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগেই কড়া বার্তা দিয়েছেন, অফিসারই হন বা সাধারণ পুলিশ কর্মী, ভুঁড়িওয়ালাদের বাহিনীতে ঠাঁই নেই। অতএব ভুঁড়ি কমাতে না-পারলে স্বেচ্ছাবসর নিতেই হবে। মুখ্যমন্ত্রীর এমন হুঁশিয়ারিতে তটস্থ অনেক পুলিশ কর্মীই ব্যায়ামে মন দিয়েছেন। আবার অনেক ভেবেছিলেন, ওসব কথার কথা। শেষমেষ তেমন কিছুই হবে না। কিন্তু মুখ্যমন্ত্রী যা বলেছেন তা-ই যে হবে, সেটা পরিস্কার করে দিয়েই পুলিশ প্রধান জিপি সিংহ টুইট করে জানিয়ে দেন, হাতে আছে আর মাত্র পঁয়তাল্লিশ দিন। এর মধ্যেই আইপিএস, এপিএস অফিসার থেকে শুরু করে সব পুলিশ জওয়ানকে ‘ফিট’ হতে হবে।

ডিজিপি জানাচ্ছেন, আগামী ১৬ আগস্ট থেকে রাজ্যের ছত্রিশটি জায়গায় প্রত্যেক পুলিশ কর্মীর বিএমআই (বডি মাস ইনডেক্স) টেস্ট হবে। কে কতটা শারীরিকভাবে সতেজ, কার শরীরে কতটা চর্বি জমেছে, সবই এই পরীক্ষায় ধরা পড়বে। মোট কথা, পুলিশ কর্মীদের শারীরিক সুস্থতার প্রমান দর্শাবে বিএমআই টেস্ট। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রীর দফতরের নির্দেশেই এই ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। ডিজিপি-র বক্তব্য, নিজেদের ‘ফিট’ প্রমাণ করার জন্য পুলিশ কর্মীদেই সময় দেওয়া হয়েছে ১৫ আগস্ট পর্যন্ত। ১৬ আগস্ট থেকে শুরু হবে বিএমআই টেস্ট। এই বিএমআই পরীক্ষায় ৩০ প্লাস ক্যাটাগরিতে যাঁরা পড়বেন তাঁদের আরও তিন মাস সময় দেওয়া হবে ওজন কমানোর জন্য। এরপরও শরীর সেই মেদবহুলই থেকে গেলে একটাই পথ খোলা থাকবে। সেটা হল স্বেচ্ছাবসর।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

এদিকে, সরকারি ফরমান পাওয়ার পর থেকে বহু পুলিশ কর্মী মেদ ঝরাতে শারীরিক কসরত শুরু করেছেন। ওজন কমানোর প্রশ্নে অনেকেই আদর্শ করে নিয়েছেন আইপিএস আধিকারিক বিবেক রাজ সিংহ কেকরেলেকে। ২০১৯-এ তাঁর ওজন ছিল ১৩৮ কে জি। মাত্র এক বছরের মধ্যে সেই ওজন কমে দাঁড়িয়েছে ৮৩ কেজি। সামাজিক মাধ্যমে কেকরেলে তাঁর শরীরকে মেদমুক্ত করার কাহিনী বর্ণনা করেছেন। রোজ সকালে নিয়ম করে হাঁটতেন তিনি। সঙ্গে নানান ধরনের ব্যায়াম তো ছিলই।এছাড়া পরিমিত খাবার খেয়েছেন। ২০২০-এর জুলাইয়ের মধ্যে তাঁর ওজন ১৩৮ থেকে কমে হয় ৯৪ কেজি। সেই বছরেরই নভেম্বরে আরও কমে দাঁড়ায় ৮৩ কেজি। কেকরেলে  বলেছেন, মেদ ঝরিয়ে সবারই তরতাজা হয়ে ওঠা ভীষণ জরুরি। রাজ্যের বিভিন্ন প্রান্তের পুলিশ কর্মীরাও বলছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে যথার্থ পদক্ষেপই নিয়েছেন ডিজিপি। বাহিনীকে স্মার্ট হতে হবে। এর জন্য প্রত্যেক পুলিশ কর্মীর শরীর মেদহীন হতে হবে।

Tags: Assam PoliceBMI testDGP AssamGP Singh
Previous Post

চাকরি থেকে ছাঁটাই এসআই নিপু কলিতা

Next Post

উমার হাত ধরে টিম ইন্ডিয়ার মানচিত্রে অসম

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
উমার হাত ধরে টিম ইন্ডিয়ার মানচিত্রে অসম

উমার হাত ধরে টিম ইন্ডিয়ার মানচিত্রে অসম

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?