Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home আন্তর্জাতিক

যৌন হেনস্থার অভিযোগ মিস ইউনিভার্স ইন্দোনেশিয়ার প্রতিযোগীদের

samayikprasanga by samayikprasanga
August 9, 2023
in আন্তর্জাতিক
0
যৌন হেনস্থার অভিযোগ  মিস ইউনিভার্স ইন্দোনেশিয়ার প্রতিযোগীদের

অনলাইন ডেস্ক : বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে এসে যৌন হয়রানির শিকার হয়েছেন বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন মিস ইউনিভার্স ইন্দোনেশিয়ার প্রতিযোগীরা।

প্রতিযোগীদের আইনজীবীরা জানান, ফাইনালের দু’দিন আগে আয়োজকরা প্রতিযোগীদের ‘টপলেস‘ হতে বাধ্য করে। অর্ধনগ্ন অবস্থায় তাঁদের শরীরে হাত দেয়। এমনকী তাঁদের ক্যামেরাবন্দিও করে। একজন প্রতিযোগী জানান, আয়োজকরা বলেন–তাঁদের শরীরে কোনও দাগ, ট্যাটু রয়েছে কি না তা পরীক্ষা করতে হবে। কিন্ত এতে আমার অধিকার লঙ্ঘন করা হয়েছে বলে মনে করি।‘  আরেকজন প্রতিযোগী জানান, আয়োজকরা তাঁকে অশালীনভাবে ক্যামেরায় পোজ দিতে বাধ্য করে। দু–পা ফাঁক করে তাঁকে পোজ দিতে বলা হয়, এমনই দাবি তাঁর। তিনি বলেন, ‘আমার খুব অস্বস্তিবোধ হচ্ছিল, মনে হচ্ছিল আমার শরীরে কেউ উঁকি দিচ্ছে।’  জাকার্তার পুলিশ জানায়, মিস ইউনিভার্স ইন্দোনেশিয়ার প্রতিযোগীরা আয়োজকদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। মিস ইউনিভার্সের আয়োজকদের পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়, ইতিমধ্যেই এমন অভিযোগের কথা কানে এসেছে। বিষয়টি নিয়ে খতিয়ে দেখছে তারা। এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘মিস ইউনিভার্স (আয়োজক)-এর তরফে যৌন হয়রানির অভিযোগ বা পক্ষপাতিত্বের অভিযোগকে খুব কড়াভাবে নেওয়া হয়। মিস ইউনিভার্সের মঞ্চ যাতে মেয়েদের জন্য সুরক্ষিত হয়, সেটা সুনিশ্চিত করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব ও লক্ষ্য।’

You might also like

সফল বিশ্বের প্রথম বৈদ্যুতিক বিমানের ট্রায়াল রান

আইনমন্ত্রীসহ গ্রেপ্তার দুই, ১৫ আগস্টের ছুটি বাতিল বাংলাদেশে

পদত্যাগ করছেন বাংলাদেশের প্রধান বিচারপতি

Tags: indonesiamiss universesexual abuse
Previous Post

কেরল হচ্ছে ‘কেরালাম’

Next Post

হালটিয়ায় মদের ঠেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শ্রমিকের

Related Posts

সফল বিশ্বের প্রথম বৈদ্যুতিক বিমানের ট্রায়াল রান
slider

সফল বিশ্বের প্রথম বৈদ্যুতিক বিমানের ট্রায়াল রান

by samayikprasanga
June 25, 2025
আইনমন্ত্রীসহ গ্রেপ্তার দুই,  ১৫ আগস্টের ছুটি বাতিল বাংলাদেশে
slider

আইনমন্ত্রীসহ গ্রেপ্তার দুই, ১৫ আগস্টের ছুটি বাতিল বাংলাদেশে

by samayikprasanga
August 13, 2024
পদত্যাগ করছেন বাংলাদেশের প্রধান বিচারপতি
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন বাংলাদেশের প্রধান বিচারপতি

by samayikprasanga
August 10, 2024
আজ রাতে  শপথ, প্রস্তুত  সরকারের উপদেষ্টাদের গাড়ি
slider

আজ রাতে শপথ, প্রস্তুত সরকারের উপদেষ্টাদের গাড়ি

by samayikprasanga
August 8, 2024
কান্নাজড়িত কণ্ঠে নতুন বাংলাদেশ গড়ার ডাক দিলেন ড. ইউনূস
slider

কান্নাজড়িত কণ্ঠে নতুন বাংলাদেশ গড়ার ডাক দিলেন ড. ইউনূস

by samayikprasanga
August 8, 2024
Next Post
হালটিয়ায় মদের ঠেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শ্রমিকের

হালটিয়ায় মদের ঠেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শ্রমিকের

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?