Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে করিমগঞ্জে মনোনয়ন দিলেন কৃপানাথ

samayikprasanga by samayikprasanga
April 3, 2024
in slider, অসম
0
মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে করিমগঞ্জে মনোনয়ন দিলেন কৃপানাথ

Karimganj Lok Sabha Constituency BJP Candidate Kripanath Mallah submit Nomination for upcoming Lok sabha election in Presence of Chief Minister Dr. Himanta Biswa Sarma at Karimganj on 03-04-24.Pix by UB Photos

অনলাইন ডেস্ক : ঘড়িতে বেলা ঠিক তিনটা। পছন্দের দক্ষিণী পোশাক পরে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সঙ্গে নিয়ে দ্বিতীয়বারের মতো করিমগঞ্জ আসনে মনোনয়ন পেশ করলেন কৃপানাথ মালাহ। জেলার রিটার্নিং অফিসার মৃদুল যাদবের হাতে মনোনয়ন তুলে দেওয়ার সময় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ কৃপানাথের সঙ্গে ছিলেন বিজেপির প্ৰদেশ সভাপতি ভবেশ কলিতা, জেলার দুই বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও বিজয় মালাকার। অবশ্য জেলাশাসক কার্যালয় চত্বরে ছিলেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, প্রাক্তন বিধায়ক মিশনরঞ্জন দাস, পুরপতি রবীন্দ্র দেব সহ বহুজন।

এর আগে করিমগঞ্জ কলেজের মাঠে প্রায় দশ হাজার কর্মী-সমর্থকদের উপস্থিতিতে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এর পর দলীয় প্রার্থীকে সঙ্গে নিয়ে বিশাল রোড শো করে কলেজের মাঠ থেকে জেলাশাসক কার্যালয়ে পৌঁছেন মুখ্যমন্ত্রী। করিমগঞ্জ লোকসভা আসন থেকে দ্বিতীয়বার মনোনয়ন পেশ করে ১০০ শতাংশ জয় নিয়ে আশাবাদী বিজেপি প্রার্থী কৃপানাথ মালাহ। তিনি বলেন, এবার রেকর্ড হবে। আগামী ৪ জুন অকাল হোলিতে মাতবেন করিমগঞ্জ ও হাইলাকান্দির মানুষ। কারণ এবার বিজেপিকে ভোট দিতে এগিয়ে এসেছেন সংখ্যালঘু ভোটাররা। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে একবাক্যে নরেদ্র মোদিকে আবার প্রধানমন্ত্রীর আসনে বসাতে হবে। তাই এই আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দিতে বদ্ধপরিকর করিমগঞ্জ ও হাইলাকান্দির মানুষ।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

Tags: Assam BJPKarimganj LaksabhaKripanath MalahLaksabha Election 2024
Previous Post

মনোনয়ন দিলেন কংগ্রেসের সূর্যকান্ত, শিলচরে শক্তি প্রদর্শন

Next Post

ছয় মাসের মধ্যে বাঙালির সব সমস্যার সমাধান, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
ছয় মাসের মধ্যে বাঙালির সব সমস্যার সমাধান, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

ছয় মাসের মধ্যে বাঙালির সব সমস্যার সমাধান, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?