Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

মাদক পাচারে পুলিশ কর্মী! গুমড়ায় ধৃত- ২

samayikprasanga by samayikprasanga
January 4, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
মাদক পাচারে পুলিশ কর্মী! গুমড়ায় ধৃত- ২

অনলাইন ডেস্ক : মাদক পাচারে একাংশ পুলিশ কর্মীর সংযোগ নিয়ে ফিসফিসানি শোনা যায় বিভিন্ন সময়েই। এবার কালাইন থানা এলাকার গুমড়ায় মাদক বাজেয়াপ্ত করার ঘটনা যেন এমন ফিসফিসানিতে সিলমোহর মেরে দিয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ গোপন সূত্রের খবরের ভিত্তিতে গুমড়া পুলিশ ইনভেস্টিগেশন সেন্টারের আধিকারিক ও কর্মীরা একটি গাড়িতে তল্লাশি চালান। গুমড়া বাজার এলাকায় তল্লাশি চালানোর সময় গাড়িতে পাওয়া যায় ৩৮ টি হেরোইন ভর্তি অ্যম্পুল । গাড়িতে ছিল মেঘালয়ের উমিয়াং-এর বাসিন্দা করণ গুরুং (৩০) ও বিনয় নংপলুহো (৩১) নামের দুজন লোক। এর মধ্যে করনের কাছে পাওয়া গেছে মেঘালয় পুলিশের একটি পরিচয় পত্র। পরিচয় পত্র অনুযায়ী করন

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

মেঘালয় পুলিশের একজন কনস্টেবল। তাদের কাছ থেকে হেরোইন ভর্তি ৩৮ টি অ্যম্পুল সহ বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৩২,২৫০ টাকা এবং ৪ টি মোবাইল।

কাছাড় পুলিশের এক সূত্র জানান, করন বাস্তবিকই মেঘালয়ের পুলিশকর্মী না জালিয়াতি করে পরিচয় পত্র তৈরি করেছে বর্তমানে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তার পরনে রয়েছে নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত জলপাই রংয়ের পোশাক।

প্রসঙ্গত সাম্প্রতিক অতীতে সংবাদকর্মীর পরিচয় পত্র নিয়ে মাদক পাচারের সময় শিলচর-হাফলং সড়কের বালাছড়ায় ধরা পড়েছে একজন। চরাইদেওর বাসিন্দা ধৃত ওই ব্যক্তি পরিচয় পত্র দেখিয়ে নিজেকে গুয়াহাটি ভিত্তিক এক বৈদ্যুতিন প্রচার মাধ্যমের প্রতিনিধি বলে দাবি করেছিল।

Tags: anti drugs movementAssam PoliceCM Himanta Bishwa Sharmameghalaya police
Previous Post

গোলাঘাটে মর্মান্তিক দুর্ঘটনায় হত ১৪

Next Post

শিলচরে চোর পত্নীদের হাতে ধোলাই খেলেন ইউটিউবার

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
শিলচরে চোর পত্নীদের হাতে ধোলাই খেলেন ইউটিউবার

শিলচরে চোর পত্নীদের হাতে ধোলাই খেলেন ইউটিউবার

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?