Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বিয়ের আগের রাতে আত্মহত্যা যুবকের

samayikprasanga by samayikprasanga
September 15, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
ভাড়াটে মহিলাকে মারধর । শিলচরে পুত্র সহ “চিকিৎসক”- র বিরুদ্ধে মামলা

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

অনলাইন ডেস্ক : বিয়ের আগের রাতে গলায় ফাঁস লাগিয়ে  রহস‍্যজনক মৃত‍্যু যুবকের ।  ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৯টা নাগাদ।    বাদে উত্তর গ্রামের আজিজুল বারির পুত্র আজহার উদ্দিনের   বিয়ে মহাকলের এক পাত্রীর সঙ্গে  রবিবার ঠিক হয়েছিল। শনিবার রাতে যথারীতি বিয়ের আয়োজন চলছিল। তিনিও সবার সঙ্গে কথাবার্তা গল্প গুজব করেছিলেন। মেহেন্দি লাগানো নিয়েও কথা হয়েছিল। এরপর তিনি তার রুমে এসে দরজা বন্ধ করে দেন। কিছু সময় তার সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করেন। কিন্তু তাঁর কোন সাড়া পাচ্ছিলেন না। এরপর তারা ওই রুমের দরজা ভেঙ্গে দেখেন আজহার উদ্দিন ফ্যানের সঙ্গে শাড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। তড়িঘড়ি তারা শাড়ি কেটে তাকে নামিয়ে আনেন। নিয়ে যান শ্রীগৌরী হাসপাতালে । এখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর তারা মৃতদেহ নিয়ে  চলে যান বদরপুর থানায়। পুলিশ প্রাথমিক তদন্তের পর মৃতদেহ ময়না‌ তদন্তের জন্য পাঠিয়ে দেয় করিমগঞ্জ সিভিল হাসপাতাল মর্গে। ময়না তদন্তের পর রবিবার মৃতদেহ বাদে উত্তর গ্রামে তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়।  এই ঘটনায় বাদে উত্তর গ্রামে চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনের জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে।  মহাকল গ্রামের এক  পাত্রীর সঙ্গে তার বিয়ের দিন ধার্য হয়েছিল। ওই পাত্রীর  মুলবাড়ি টুকের গ্রামে। মহাকলে সম্প্রতি নতুন বাড়ি করে এসেছেন।  এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Tags: Assam Policebadarpur thanaSuiside
Previous Post

নিযুক্তি পরীক্ষা, রবিবার শিলচরে যান চলাচলে বিভিন্ন নিষেধাজ্ঞা

Next Post

কচুদরমে দুঃসাহসিক চুরি, দিন দুপুরে ঘরে ডুকে লুট অর্থ সহ স্বর্ণালংকার, ধৃত ২

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
কচুদরমে দুঃসাহসিক চুরি, দিন দুপুরে ঘরে ডুকে লুট অর্থ সহ স্বর্ণালংকার, ধৃত ২

কচুদরমে দুঃসাহসিক চুরি, দিন দুপুরে ঘরে ডুকে লুট অর্থ সহ স্বর্ণালংকার, ধৃত ২

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?