Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অন্যান্য

বাড়িতেই লুকিয়ে ল্যাব বানিয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আফগান তরুণীর

samayikprasanga by samayikprasanga
May 31, 2023
in অন্যান্য, আন্তর্জাতিক
0
বাড়িতেই লুকিয়ে ল্যাব বানিয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি  আফগান তরুণীর

You might also like

ELI প্রকল্পে লাভবান হবে বেসরকারি ক্ষেত্রের ৩. ৫ কর্মী

সফল বিশ্বের প্রথম বৈদ্যুতিক বিমানের ট্রায়াল রান

নিষ্ঠা ও প্রবল ইচ্ছাশক্তির জোরে দুবাইয়ে প্রথম ভারতীয় মহিলা ট্রামচালক হাফলঙের পিঙ্কি রাই

অনলাইন ডেস্ক : ২০২১ সালের আগস্টে তালিবানের দখলে চলে গিয়েছিল আফগানিস্তান । আর সেই সময় থেকেই নতুন করে অন্ধকারে ‘কাবুলিওয়ালার দেশ’। সবচেয়ে করুণ অবস্থা সেদেশের মেয়েদের। তালিবান যুগে তাঁদের পড়াশোনা থেকে শুরু করে সব রকম স্বাধীনতাই কেড়ে নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতেও সোনালি আলোর রেখা ছড়ালেন এক আফগান তরুণী। তালিবানি রক্তচক্ষু এড়িয়ে তিনি আইআইটি মাদ্রাজ থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করলেন বেহিস্তা খৈরুদ্দিন। বুঝিয়ে দিলেন, মনের জোর থাকলে যে কোনও প্রতিকূলতাকেই পরাস্ত করা যায়। অথচ কাজটা ছিল খুবই কঠিন। বেহিস্তা আইআইটি মাদ্রাজে ভরতি হতে চেয়েও পারেননি প্রথমে। ইন্টারভিউয়ে ছিটকে যান। পরে এক ওই প্রতিষ্ঠানের এক অধ্যাপকের সঙ্গে যোগাযোগ হয় তাঁর। এরপর বৃত্তিও পেয়ে যান তিনি। কোর্স শুরুর একমাস পরে তাতে যোগ দেন। প্রথমে কাজটা কঠিন ছিল। কিন্তু পরে ধীরে ধীরে বাড়ি থেকেই পড়াশোনা শুরু করেন আফগান তরুণী। বাড়িতেই লুকিয়ে তৈরি করে নিয়েছিলেন ল্যাবরেটরি। এদিকে ইন্টারনেট সংযোগ ছিল খুবই দুর্বল। তবুও শেষ পর্যন্ত তাতেই মিলল সাফল্য। আর এই সাফল্যের পর তালিবানকে খোঁচা দিতে ছাড়ছেন না বেহেস্তা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানাচ্ছেন, ”আমার কোনও আক্ষেপ নেই। যদি আমাকে বাধা দেওয়া হয়, আমি কোনও না কোনও পথ ঠিক বের করব। আমি তালিবানের জন্য দুঃখিত। কিন্তু তোমাদের কাছে ক্ষমতা, তোমরা সবই পারো। কিন্তু তোমরা সেটা ব্যবহার করতে পারোনি। তাই দুঃখিত তোমাদেরই হওয়া উচিত। আমার নয়।”

Tags: afganistanTaliban
Previous Post

বিজেপি মানুষকে ভয় দেখাচ্ছে : রাহুল গান্ধী

Next Post

৩ জুন এরদোয়ানের শপথ

Related Posts

ELI প্রকল্পে লাভবান হবে বেসরকারি ক্ষেত্রের ৩. ৫ কর্মী
অন্যান্য

ELI প্রকল্পে লাভবান হবে বেসরকারি ক্ষেত্রের ৩. ৫ কর্মী

by samayikprasanga
July 3, 2025
সফল বিশ্বের প্রথম বৈদ্যুতিক বিমানের ট্রায়াল রান
slider

সফল বিশ্বের প্রথম বৈদ্যুতিক বিমানের ট্রায়াল রান

by samayikprasanga
June 25, 2025
নিষ্ঠা ও প্রবল ইচ্ছাশক্তির জোরে দুবাইয়ে প্রথম ভারতীয় মহিলা ট্রামচালক হাফলঙের পিঙ্কি রাই
slider

নিষ্ঠা ও প্রবল ইচ্ছাশক্তির জোরে দুবাইয়ে প্রথম ভারতীয় মহিলা ট্রামচালক হাফলঙের পিঙ্কি রাই

by samayikprasanga
October 21, 2024
স্বাধীনতা দিবসে উইমেন্স কলেজ মালতি শ্যাম স্টাডি সেন্টারের উদ্যোগে প্রথম ষান্মাসিক পত্রিকা “উত্তরণ” উন্মোচিত
অসম

স্বাধীনতা দিবসে উইমেন্স কলেজ মালতি শ্যাম স্টাডি সেন্টারের উদ্যোগে প্রথম ষান্মাসিক পত্রিকা “উত্তরণ” উন্মোচিত

by samayikprasanga
August 18, 2024
আইনমন্ত্রীসহ গ্রেপ্তার দুই,  ১৫ আগস্টের ছুটি বাতিল বাংলাদেশে
slider

আইনমন্ত্রীসহ গ্রেপ্তার দুই, ১৫ আগস্টের ছুটি বাতিল বাংলাদেশে

by samayikprasanga
August 13, 2024
Next Post
৩ জুন এরদোয়ানের শপথ

৩ জুন এরদোয়ানের শপথ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?