Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বড়দিনে জমজমাট শিলচর

গির্জার সঙ্গে ভিড় পার্কেও

samayikprasanga by samayikprasanga
December 25, 2022
in slider, অসম
0
বড়দিনে জমজমাট শিলচর

সাময়িক প্রসঙ্গ, শিলচর, ২৫ ডিসেম্বর : রবিবার শিলচরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বড়দিন। এ উপলক্ষে শহরের জেল রোডের প্রেসবেটিরিয়ান চার্চ, অফিস পাড়ার ব্যাপ্টিস্ট চার্চ, সোনাই রোডের হলিক্রস চার্চ সহ অন্যান্য চার্চে ভিড় জমাতে দেখা যায় ধর্মপ্রাণ লোকদের। প্রতিটি চার্চেই সকালে প্রার্থনার মাধ্যমে শুরু হয় দিনের কার্যসূচি। এছাড়া আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।

অবশ্য শুধু খ্রিস্ট ধর্মাবলম্বীরাই যে চার্চে ভিড় জমিয়েছেন এমন নয়। প্রচুরসংখ্যক অন্যান্য ধর্মাবলম্বীদেরও দেখা যায় ভিড়ের মধ্যে। আর এই চার্চ দর্শনের সূত্র ধরে জমজমাট হয়ে উঠে শহরের বিভিন্ন এলাকা। দর্শন সেরে অনেকেই হাজির হন রেস্টুরেন্টে। যার দরুন বহু রেস্টুরেন্টে উপচে পড়ে ভিড়। রেস্টুরেন্টের পাশাপাশি গান্ধীবাগেও দেখা যায় প্রচুর ভিড়’। বিকেল থেকেই শিশুদের নিয়ে পার্কে ভিড় জমাতে থাকেন অভিভাবকরা। এক সময় পার্কে প্রবেশের জন্য টিকিট সংগ্রহ করতে কাউন্টারের সামনে বেশ লম্বা লাইন পড়ে যায়।

You might also like

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

তারাপুরের বাসিন্দা সুমিত রায় তার শিশু পুত্রকে নিয়ে এসেছিলেন গান্ধীবাগে। তিনি জানান, ছেলের আবদারে তাকে নিয়ে গিয়েছিলেন জেল রোডে প্রেসবেটেরিয়ান চার্চে। তবে শুধু চার্চ দর্শন সেরেই ছেলে বাড়ি ফিরে যেতে রাজি হয়নি। তাই পরবর্তীতে তাকে পার্কেও নিয়ে যেতে হয়েছে। সুমিতবাবুর মতো অনেক অভিভাবককেই এদিন ছেলেমেয়েদের আবদার মেটাতে তাদের নিয়ে বের হতে হয়েছে। তাই করোনা কাল কাটিয়ে এবার ফের শহরে জমজমাট হয়ে উঠল বড়দিন।

Tags: Cachar NewsChristmas EveGandhibag ParkSilchar News
Previous Post

জিরিঘাটে ধসে চাপা পড়ে হত দুই শ্রমিক

Next Post

শিলচর-কালাইন সড়কে অবরোধ

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
শিলচর-কালাইন সড়কে অবরোধ

শিলচর-কালাইন সড়কে অবরোধ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?