অনলাইন ডেস্ক : উধারবন্দ থানা এলাকার মধুরা সেতুর অদুরে বাহাদুরপুর এলাকায় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবক। সোমবার রাত সাড়ে ১০টা নাগাদ ঘটে দুর্ঘটনা। হত যুবক রাহুল দাস (৩০) ছিলেন শিলচর ইটখোলা এলাকার বাসিন্দা।
। জানা গেছে, রাহুল স্কুটি নিয়ে উধারবন্দ থেকে শিলচর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।এতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারে স্কুটি । ঘটনার পর খবর পেয়ে পুলিশ গুরুত্বর আহত অবস্থায় রাহুলকে উদ্ধার করে পাঠায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। মেডিকেলে পৌঁছার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।





