Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

দ্বিতীয় দফায় হাইকোর্টে জামিনের আবেদন খারিজ, বেকায়দায় সুজিত

samayikprasanga by samayikprasanga
August 9, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
সুজিতকে গ্রেপ্তারের দাবিতে এসপি অফিসে  ধর্না, শিলচর বনধের হুমকি

অনলাইন ডেস্ক : হাইকোর্টে ফের খারিজ হলো সুরঞ্জন দাস চৌধুরী ওরফে সুজিতের জামিনের আবেদন। গ্রেফতারি এড়াতে সুজিতের এই আবেদন বিচার বিবেচনার উপর বৃহস্পতিবার খারিজ করে দেয় গৌহাটি হাইকোর্টের বিচারপতি সুস্মিতা ফুকন খাউন্ডের আদালত। হাইকোর্ট জামিনের আবেদন খারিজ করে দেওয়ায় এবার অনেকটাই বেকায়দায় পড়তে হলো সুজিতকে।

শিলচরের ব্যবসায়ী সুশান্ত কর ওরফে বাপির উপর হামলার ঘটনায় অভিযুক্ত বরাক উপত্যকা কৈবর্ত উন্নয়ন পরিষদের সভাপতি সুরঞ্জন দাস চৌধুরী ওরফে সুজিতের জামিনের আবেদন প্রথম দফায় হাইকোর্টে খারিজ হয় গত ২৯ জুন। এর আগে গত ১০ জুন কাছাড়ের জেলা ও দায়রা জজের আদালতও তার জামিনের আবেদন খারিজ করে। এবার হাইকোর্টে দ্বিতীয় দফায় জামিনের আবেদন খারিজ হওয়ায় সুজিতকে অনেকটাই বেকায়দায় পড়ে যেতে হলো বলে অভিমত আইনজীবীদের।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

প্রসঙ্গত গত ২৫ মে রাতে হামলা চালানো হয় ব্যবসায়ী সুকান্ত করের উপর। এ নিয়ে সুজিত সহ তার ছয় সঙ্গী জয়ন্ত চক্রবর্তী, রাহুল পাল, শিবু দাস, পীযূষ পাল, নিতাই দাস ও সুশান্ত রায়কে অভিযুক্ত করে দায়ের করা হয় এজাহার। এর কয়েকদিন পরই পুলিশ গ্রেফতার করে পিযুষ পাল, নিতাই দাস ও সুশান্ত রায়কে। কিছুদিন হাজত বাসের পর ১০ জুন জামিনে

মুক্তি পান এই তিনজন। এদিকে সেসময় পালিয়ে বেড়ানো সুজিত, জয়ন্ত,রাহুল ও শিবুর জামিনের আবেদন ১০ জুন তারিখেই খারিজ করে দেয় কাছাড়ের জেলা ও দায়রা জজের আদালত। এই অবস্থায় চারজনের পক্ষ থেকে জামিনের জন্য আবেদন জানানো হয় হাইকোর্টে। ২৯ জুন হাইকোর্ট জয়ন্ত, রাহুল ও শিবুর জামিন মঞ্জুর করলেও সুজিতের আবেদন খারিজ করে দেয়। যার দরুন তাকে এখনও পালিয়ে বেড়াতে হচ্ছে। পলাতক অবস্থায় তার পক্ষ থেকে ফের জামিনের আবেদন করা হলে এবারও খারিজ করা হলো তা।

Tags: Assam Policeguhati high courtsujit das choudhary
Previous Post

বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা, ভারত সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান ভিএইচপি-র

Next Post

শিলচরে বাংলাদেশী সন্দেহে হামলার শিকার দুজন

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
শিলচরে বাংলাদেশী সন্দেহে  হামলার শিকার দুজন

শিলচরে বাংলাদেশী সন্দেহে হামলার শিকার দুজন

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?