Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ডিলিমিটেশনের পুনরাবৃত্তি! ২০১১ জনগণনা নিয়ে শিলচর কর্পোরেশনের বিরুদ্ধে সুস্মিতা

samayikprasanga by samayikprasanga
December 9, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
ডিলিমিটেশনের পুনরাবৃত্তি! ২০১১ জনগণনা নিয়ে শিলচর কর্পোরেশনের বিরুদ্ধে সুস্মিতা

অনলাইন ডেস্ক : করোনার দোহাই দিয়ে ২০২১ সালের জনগণনা করেনি কেন্দ্র সরকার অথচ তারা অসাংবিধানিকভাবে ২০১১ সালের জনগণনার ভিত্তিতে ২০২৩ সালে অসমে সমষ্টি পুনঃনির্ধারণ বা ডিলিমিটেশন করেছিল, এবার একই পদ্ধতিতে শিলচর কর্পোরেশনের সমষ্টি নির্ধারণ করেছে, যা আমাদের চোখে অন্যায়, এমনটাই বললেন সাংসদ সুস্মিতা দেব।সোমবার শিলচর কর্পোরেশনের সংরক্ষণ নির্ধারণ নিয়ে লটারির প্রক্রিয়া শেষ হওয়ার পর তিনি মন্ত্রী অশোক সিংহলের কাছে চিঠি লিখেছেন। সুস্মিতা লিখেছেন, ‘২০২৪ সাল শেষ হতে চলেছে এবং ২০২৫ সালের নির্বাচনের জন্য সংরক্ষণ নির্ধারণ হচ্ছে ১৪ বছর পুরনো জনগণনার ভিত্তিতে। করোনার দোহাই দিয়ে কেন্দ্র সরকার ২০২১ সালে জনগণনা করেনি। এর প্রায় চার বছর পেরিয়ে গেছে অথচ সরকার জনগণনার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছুই করেনি। অথচ তারা ডিলিমিটেশনের মতো একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। এর মাধ্যমে তারা শুধুমাত্র নিজেদের ব্যর্থতা প্রকাশ করেননি বরং সংবিধানের অবমাননা করেছেন। তারা ১৪ বছর পুরনো জনগণনার ভিত্তিতে সমষ্টি পুনঃনির্ধারণ করতে পারেন, একটা পুরসভার সংরক্ষণ নির্ধারণ করতে পারেন অথচ ২০২১ সালের জনগণনার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে না।’

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

Tags: mp susmita debSilchar Municipal CorporationTrinomul Congress
Previous Post

লটারি করে শিলচর নিগমের আসন সংরক্ষণ, সন্তোষ বিজেপির, প্রশ্ন বিরোধীদের

Next Post

রংপুরে তিনটি ওয়ার্ডই সংরক্ষিত, কাঠগড়ায় বিধায়ক মিহির কান্তি

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
রংপুরে তিনটি ওয়ার্ডই সংরক্ষিত,  কাঠগড়ায় বিধায়ক মিহির কান্তি

রংপুরে তিনটি ওয়ার্ডই সংরক্ষিত, কাঠগড়ায় বিধায়ক মিহির কান্তি

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?