অনলাইন ডেস্ক : প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগে পুলিশ সোনাই স্বাধীনবাজার এলাকার এক মোবাইল মেরামতির দোকানের মালিককে আটক করেছে।
জানা গেছে ওই দোকানের মালিক ফরিদুল হক লস্কর নামে যুবকটি জুবিন গর্গকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করেছেন বলে এক ভিডিও (সাময়িক প্রসঙ্গ এই ভিডিওর সত্যতা যাচাই করেনি) ভাইরাল হয়েছে। এরপর বুধবার তাকে আটক করে সোনাই থানা পুলিশ।





