Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

জিরিঘাটে নাগা জঙ্গিদের ডেরায় গুলির লড়াই, হত নেতা

বড়দিনের আগে অশান্তির চেষ্টা অসম-মণিপুর সীমান্তে

samayikprasanga by samayikprasanga
December 12, 2023
in slider, অসম
0
জিরিঘাটে নাগা জঙ্গিদের ডেরায় গুলির লড়াই, হত নেতা

অনলাইন ডেস্ক : অসম-মণিপুর সীমান্তের জিরিঘাট থানা এলাকার প্রত্যন্ত নমদাইলং রংমাই পুঞ্জিতে  বন্দুকধারী দলের আক্রমণ। বন্দুকধারীর অতর্কিত আক্রমণে হত ১, আহত এক। হত ব্যক্তির নাম গাইদিংচুংপাউ রংমাই (৫০) ওরফে  চেলা রংমাই। আহত হয়েছেন কানলুন গাই, বয়স ৬০ বছর। উভয়ই এই পুঞ্জির বাসিন্দা। মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ এই ঘটনা সংঘটিত হয়েছে। পূর্বে এই পুঞ্জিতে এরকম অনেক ঘটনা সংঘটিত হয়েছে। হত ব্যক্তি নাগা ন্যাশনালিস্ট কাউন্সিল (এনএনসির) সদস্য বলে জানা গেছে।

জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, মঙ্গলবার দুপুরে দুটা নাগাদ নমদাইলং পুঞ্জির একটি চার্চে একটি সভা চলছিল। সভা চলাকালীন মনোমালিন্য থেকে এক যুবক গুলি চালাতে শুরু করে। গুলিতে মৃত্যু ঘটে গাইদিংচুং পাউ রংমাইর। আহত হয়ে জিরিবাম হাসপাতালে কানলুন গাই নামের ব্যক্তি চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে জিরিঘাট থানার ওসি পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌছেন। ততক্ষণে বন্দুকধারী নিরাপদ দূরত্বে চলে যায়। এরপর শিলচর থেকে ছুটে যান ডিআইজি, জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার। রাত সাতটা নাগাদ মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় জিরিঘাট থানায়। পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

পুলিশ সুপার আরও বলেন, বন্দুকের গুলিতে নিহত ব্যক্তি এনএনসি দলের সক্রিয় সদস্য। সে অসম, মনিপুর, নাগাল্যান্ড রাজ্যের দায়িত্বে থাকা সঙ্গঠনের কর্তা। তার মূল বাড়ি মনিপুর হলেও নমদাইলংয়ে বিয়ে করে এখানে বসবাস করছে। গত ২৯ নভেম্বর কোহিমা থেকে সে এখানে এসেছে। গোটা ঘটনার তদন্ত করতে জিরিবামের পুলিশ সুপারও জিরিঘাটে এসে কাছাড় পুলিশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ঠিক কি কারণে গুলি চালনার ঘটনা সংঘটিত হয়েছে এনিয়ে ডিজিপির নির্দেশ এবং পরামর্শে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মাহাতো। খুব শীঘ্রই আসল রহস্য উন্মোচন হবে এবং অভিযুক্ত ধরা পড়বে বলে আশাবাদী তিনি। এই গুলি চালনার ঘটনা নিয়ে জিরিঘাটের পাহাড়ি এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। নাগা জঙ্গি সংগঠনের এক উর্বর ভূমি জিরিঘাটের নমদাইলং, রমজাইলং ও লক্ষীছড়া। প্রায়ই এই অঞ্চলে গুলি চালনার ঘটনা সংঘটিত হয়। এবার বড়দিনের প্রাক মুহূর্তে অনুরূপ ঘটনা সংঘটিত হয়েছে।

Tags: Assam PoliceFiringJirighatNaga Outfit
Previous Post

নাবালিকার সঙ্গে যৌনাচার, বিজেপি নেতার ভাইকে খুঁজছে পুলিশ

Next Post

পথ দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
লালায় মেয়ের সামনে নৃশংসভাবে খুন মা

পথ দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?