Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

করিমগঞ্জে বাজেয়াপ্ত ১০০ কোটির মাদক, গ্রেফতার ৪

samayikprasanga by samayikprasanga
January 9, 2024
in slider, অসম, জাতীয়, বরাক উপত্যকা
0
করিমগঞ্জে বাজেয়াপ্ত ১০০ কোটির মাদক, গ্রেফতার ৪

অনলাইন ডেস্ক : উত্তর পূর্ব ভারতের সব থেকে বড় মাত্রার নেশাদ্রব্য বাজেয়াপ্ত হলো করিমগঞ্জে । অসম পুলিশ ও এসটিএফের যৌথ অভিযানে সুপ্রাকান্দি থেকে বাজেয়াপ্ত হয়েছে প্রায় ১০০ কোটি টাকা মূল্যের নেশাদ্রব্য । ডিআইজি পার্থসারথি মহন্ত ও করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতীম দাসের নেতৃত্বে মঙ্গলবার দুপুরের দিকে এই অভিযান চালানো হয় । এই বৃহৎ পরিমাণের নেশাদ্রব্য বাজেয়াপ্তের পাশাপাশি গাড়ি চালক এবং তিনজন পাচারকারী কে আটক করা হয়েছে । এদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নথিভুক্ত করে পুলিশ তদন্ত আরম্ভ করেছে ।

 

You might also like

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

পুলিশের জালে পাচারকারীরা।

করিমগঞ্জ জেলাকে করিডোর হিসেবে ব্যাবহার করে ড্রাগস সহ অন্যান্য নেশাদ্রব্য দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন এলাকায় পাচার হয়ে আসছে । কেবল তাই নয় এই পথ কে ব্যাবহার করে পার্শ্ববর্তী বাংলাদেশেও নেশাদ্রব্য পাচার করা হয় । গত বছর দুয়েক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে ড্রাগসের বিরুদ্ধে অসম পুলিশ একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে । কিন্তু মঙ্গলবার বৃহৎ সফলতা পেয়েছে অসম পুলিশ । এদিন সকাল থেকে ডিআইজি (এসটিএফ) পার্থসারথি মহন্ত ও পুলিশ সুপার পার্থ প্রতীম দাসের নেতৃত্বে এসটিএফ ও করিমগঞ্জ পুলিশের যৌথ অভিযানে বৃহৎ পরিমাণের নেশাদ্রব্য বাজেয়াপ্ত করা হয় । গোপন সূত্রে খবর ছিল একটি বড় মাপের নেশাদ্রব্য পাচার হতে যাচ্ছে । সে অনুযায়ী বিগত কয়েকদিন থেকে পুলিশের গোয়েন্দা বিভাগ সক্রিয় ছিল । এদিন দুপুরের দিকে এম জেড ০৬ এ ১৪২২ নম্বরের একটি মারুতি গাড়ি জেলা সদর থেকে কয়েক কিলোমিটার দূরে সুপ্রাকান্দি এলাকায় আটক করা হয় । গাড়িতে তল্লাশি চালিয়ে ৫.১ কেজি হেরোইন, ৬৪,০০০ টি ইয়াভা ট্যাবলেট এবং ৪ প্যাকেট বিদেশি সিগারেটের প্যাকেট বাজেয়াপ্ত করা হয় । যার বাজারমূল্য প্রায় ১০০ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ । পাশাপাশি আটক করা হয়েছে পাথারকান্দির বাসিন্দা নুর আহমেদ (চালক), জোসাংলিয়ানি রম্নগহাকা এবং লালচামলিয়ানা নামের তিন পাচারকারী কে । এই পাচারকারী তিনজনের মধ্যে একজন মহিলা এবং বাকি দুজন পুরুষ । এদের বাড়ি মিজোরাম রাজ্যের থেনজল এলাকায় । এদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ তদন্ত আরম্ভ করেছে ।

 

Tags: anti drugs movementAssam PoliceCM Himanta Bishwa Sharma
Previous Post

চেংদোয়ারে যৌনলালসার শিকার যুবতী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Next Post

দুই ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ধলাইয়ে

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
দুই ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ধলাইয়ে

দুই ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ধলাইয়ে

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?