Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

আনসারুল্লাহ বাংলাকে সহায়তা, গ্রেফতার ব্যবসায়ী

samayikprasanga by samayikprasanga
May 17, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
আনসারুল্লাহ বাংলাকে সহায়তা, গ্রেফতার  ব্যবসায়ী

অনলাইন ডেস্ক : সম্প্রতি গুয়াহাটি রেল স্টেশনে পুলিশের হাতে ধরা পড়েছিল বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য। জিজ্ঞাসাবাদে তারা অনেক তথ্য পুলিশের হাতে তুলে দেয়। এর উপর ভিত্তি করে শুক্রবার নগাঁও জেলার সামাগুড়ি এলাকায় তদন্ত চালায় পুলিশ এবং গ্রেফতার করে মতিউর রহমান নামের এক ব্যবসায়ীকে।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

আনসারুল্লাহ বাংলার দুই সদস্য বাহার মিয়া এবং রাসেল মিয়া সম্প্রতি জম্মু-কাশ্মীর থেকে শিলচরে আসার পথে গুয়াহাটিতে গ্রেফতার হয়েছিল। প্রাথমিক তদন্তে জানা যায়, তারা অসমে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীর নতুন দল গড়তে এসেছিল এবং স্থানীয় কিছু ব্যক্তিদের সঙ্গে তাদের যোগাযোগ ছিল। এরপর পুলিশ বিভাগ এই ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করে এবং শুরু হয় তদন্ত। আধিকারিকরা বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অনেক তথ্য তুলে ধরেছে এবং এর উপর ভিত্তি করে তদন্ত এগিয়ে যায়। তাদের কথায় উঠে এসেছিল সামাগুড়ি এলাকার মতিউর রহমানের কথা। তার বাড়িতে তদন্ত চালিয়ে বেশ কিছু আপত্তিজনক জিনিসপত্র এবং নথি উদ্ধার করা হয়েছে। পর্যাপ্ত প্রমাণ থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।’ পুলিশের তরফে জানানো হয়েছে, মতিউর রহমানের বিরুদ্ধে অতীতে বেশ কিছু অভিযোগ ছিল। আধিকারিকরা বলেন, ‘সে আগেও জঙ্গিদের সিমকার্ড, নকল আধার কার্ড ও প্যান কার্ড ইত্যাদি বানিয়ে দিয়েছে বলে তথ্য রয়েছে আমাদের কাছে। তার ওপর বহুদিন ধরেই নজর ছিল তবে এবার পর্যাপ্ত তথ্য পাওয়া গেছে, তাই তাকে গ্রেফতার করতে অসুবিধা হয়নি। এবার তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আগামীতে আদালতে পেশ করা হবে।” বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, আনসারুল্লাহ বাংলার যে দুই সদস্য গ্রেফতার হয়েছে, তারা একসময় ত্রিপুরা হয়ে ভারতবর্ষে ঢুকেছিল এবং বরাক উপত্যকার উপর দিয়ে পাড়ি দিয়েছিল জম্মু-কাশ্মীরে। গতবছর এই সংগঠনের দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছিল এবং তারা জানায়, রাজ্যের কয়েকটি মাদ্রাসার সঙ্গে তাদের যোগাযোগ ছিল। পরবর্তীতে ওইসব মাদ্রাসায় তদন্ত চালায় পুলিশ এবং উদ্ধার হয় বেশ কিছু আপত্তিকর নথিপত্র। বাহার মিয়া এবং রাসেল মিয়া শিলচরে আসার জন্য টিকিট সংগ্রহ করেছিল, হলে সন্দেহ করা হচ্ছে তারা বরাক উপত্যকায় কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগ রেখেছিল।

Tags: Ansarulla bangla teamAssam Police
Previous Post

নুরুদ্দিন ট্রফির মূলপর্বে শিলচর

Next Post

শিলংপট্টিতে ভয়াবহ অগ্নিকান্ড, পুড়ে ছাই কম্পিউটার সেন্টার

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
শিলংপট্টিতে ভয়াবহ অগ্নিকান্ড, পুড়ে ছাই কম্পিউটার সেন্টার

শিলংপট্টিতে ভয়াবহ অগ্নিকান্ড, পুড়ে ছাই কম্পিউটার সেন্টার

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?