Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

আততায়ীর গুলিতে হত মণিপুর প্রদেশ বিজেপি নেতা

samayikprasanga by samayikprasanga
January 24, 2023
in slider, জাতীয়
0
আততায়ীর গুলিতে হত মণিপুর প্রদেশ বিজেপি নেতা

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

অনলাইন ডেস্ক : আততায়ীর গুলিতে মৃত্যুবরণ করেছেন মণিপুর প্রদেশ বিজেপি নেতা লেইশরাম রামেশ্বর সিং। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকাল প্রায় ১০:২০ থেকে ১১:৩০-এর মধ্যে। গুলিবিদ্ধ রামেশ্বর সিংকে রাজ মেডিসিটিতে ভরতি করা হয়েছিল। কিন্তু বেলা ১:০০টার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। আততায়ীদের শীঘ্র গ্রেফতার করতে রাজ্যের পুলিশ-প্রধানকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। রাজ্যের সদর পুলিশ সদর দফতর সূত্রের খবরে জানা গেছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র মণিপুর প্রদেশ প্রাক্তন সেনা সেলের সাধারণ সম্পাদক লেইশরাম রামেশ্বর সিংকে আজ সকালে থউবাল জেলার অন্তর্গত ক্ষেত্রী লেইকাই এলাকায় তাঁর বাড়ির কাছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গুলি করে মেরেছে। গুলি করেই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গা ঢাকা দিয়েছে দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে গুলিবিদ্ধ রামেশ্বর সিংকে মেডিসিটিতে ভরতি করা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। বেলা ১:০০টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। এদিকে, আততায়ীর গুলিতে রামেশ্বর সিঙের মৃত্যু হয়েছে খবর দাবানলের মতো চাউর হয়ে গেলে জেলা মায় রাজ্য জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খোদ মুখ্যমন্ত্রী এন বীরেন সিং আততায়ীদের শীঘ্র গ্রেফতার করতে রাজ্যের পুলিশ-প্রধানকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। এদিকে পুলিশ আততায়ীদের ধরতে চিরুনি তালাশি চালিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে সূত্রটি।

Tags: bjp leader murderManipur Newmanipur policepm narendra modi
Previous Post

দুই জিপির বিড়ম্বনায় উন্নয়ন বঞ্চিত উত্তর জষ্ণাবাদ প্রথম খণ্ড

Next Post

মিজোরামে মাদক সহ গ্রেফতার করিমগঞ্জের ২

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
মিজোরামে মাদক সহ গ্রেফতার করিমগঞ্জের ২

মিজোরামে মাদক সহ গ্রেফতার করিমগঞ্জের ২

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?