Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

জিরিবামে গোষ্ঠী সংঘর্ষে হত শিক্ষিকা

samayikprasanga by samayikprasanga
November 8, 2024
in slider, অসম, জাতীয়, বরাক উপত্যকা
0
জিরিবামে গোষ্ঠী সংঘর্ষে হত শিক্ষিকা

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

অনলাইন ডেস্ক : ফের অগ্নিগর্ভ জিরিবাম।পাশ্ববর্তী মনিপুর রাজ‍্যের জিরিবাম জেলায় গোষ্টী সংঘর্ষ মারাত্মক আকার ধারণ করেছে।মনিপুরি বনাম কুকি সংঘর্ষের পর এবার জিরিবামে মার সম্প্রদায় অধ‍্যুষিত একটি গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। জিরিবামের জাইরন ভিলেজ মার সম্প্রদায়ের বসতি থাকা একটি ভিলেজ।এই ভিলেজে গতকাল বৃহস্পতিবার হামলা চালায় একদল দূস্কৃতিকারী দল।এই গ্রামের ঘরবাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। দীর্ঘ দুই আড়াই ঘন্টা গুলি চালানোর পর শুরু হয় অগ্নিসংযোগ। অগ্নিসংযোগ করে একে একে ২১ টি ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।মার সম্প্রদায়ের একজন মহিলাকে ঘরের ভিতরে জীবন্ত অগ্নিদগ্ধ করা হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে নিহত মহিলার নাম সাংকিম মার,বয়স ৩২ বছর।তার স্বামীর নাম নুরথানসাং মার। হত মহিলা এক বেসরকারি স্কুলের শিক্ষিকা ছিলেন। তাদের তিনজন অবুঝ শিশু সন্তান রয়েছে। মার ভিলেজের লোকজন অন‍্যত্র আশ্রয় নিয়েছেন। এই ঘটনা নিয়ে জিরিবাম জেলা জুড়ে নতুন করে আতঙ্কের আবহ তৈরি হয়েছে। ইন্ডিজেনাস ট্রাইভেল এডভোকেসি কমিটি এক প্রেস বার্তায় এই ঘটনার জন্য মৈতৈ উগ্রপন্থী সংগঠন ও আরামবাই থ‍্যাঙ্গল সংগঠন কে দায়ী করেছে। মৈতৈ উগ্রপন্থী ও আরামবাই থ‍্যাঙ্গল সংগঠনের সদস্যরা বৃহস্পতিবার রাতে দলবদ্ধ ভাবে জাইরন ভিলিজে গুলিবর্ষণ করে একে একে ২১ টি ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দিয়েছে বলে প্রেস বার্তায় উল্লেখ করা হয়।সঙ্গে তিন সন্তানের জননী একজন মহিলাকে জীবন্ত অগ্নিদগ্ধ করা হয়েছে।এই ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইন্ডিজেনাস ট্রাইভেল এডভোকেসি কমিটির নেতৃবৃন্দ।

Tags: jiribam districtmanipur policemanipur riot
Previous Post

বদরপুর স্টেশনে যাত্রী বিক্ষোভ

Next Post

ধলাইয়ে প্রতিপক্ষের “বিভীষণ”-দের নিয়ে আশায় বিজেপি-কংগ্রেস উভয় দল

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
ধলাইয়ে প্রতিপক্ষের “বিভীষণ”-দের নিয়ে আশায়  বিজেপি-কংগ্রেস উভয় দল

ধলাইয়ে প্রতিপক্ষের "বিভীষণ"-দের নিয়ে আশায় বিজেপি-কংগ্রেস উভয় দল

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?