Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মন্ডপ, বিশেষ আলোকসজ্জায় চমক দিতে চলেছে তারাপুরের প্রথমপল্লী

samayikprasanga by samayikprasanga
September 10, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মন্ডপ, বিশেষ আলোকসজ্জায় চমক দিতে চলেছে তারাপুরের প্রথমপল্লী

অনলাইন ডেস্ক : ৫৬ বছরে পা দিয়েছে তারাপুরের প্রথমপল্লী ক্লাবের দুর্গাপুজো। এবার মন্ডপ গড়ে তোলা হবে দক্ষিণেশ্বরের কালীমন্দিরের আদলে। এছাড়া আলোকসজ্জায় থাকছে বিশেষ চমক। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে ক্লাবের সদস্যরা এবছরের পূজোর বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি গোপেন্দ্র চৌধুরী, সম্পাদক সুদীপ চক্রবর্তী সহ অন্যান্যরা। তারা জানান এবার ৫৬তম পুজো আয়োজন করছে ক্লাব এবং এ উপলক্ষে বিশেষ কিছু চমক থাকছে। তারা বলেন, ‘দক্ষিণেশ্বর মন্দিরের আদলে গোটা মন্ডপ গড়ে তোলা হবে। শুধুমাত্র বাইরের নয় মন্ডপের ভেতর থাকবে আসল দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। সেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা দেবী, স্বামী বিবেকানন্দের মূর্তি থাকবে। দক্ষিণেশ্বরের আসল মন্দিরে যেখানে মা কালীর মূর্তি রয়েছে, সেখানে বোঝানো হবে মা দুর্গার মূর্তি। মন্ডপের সামনে যে গেট থাকবে সেটাও দক্ষিণেশ্বরের মূল গেটের মতো দেখতে হবে। এছাড়া আলোকসজ্জায় থাকবে দক্ষিণেশ্বরের ছোঁয়া। এবার আলোকসজ্জায় বিশেষ চমক থাকছে। মন্ডপের ওপর যে আলো পড়বে, সেটা পরিবর্তন হতে থাকবে। মূল গেটের ওপর যে লাইট পড়বে সেখানে দক্ষিণেশ্বরের মা কালীর মুখ দেখা যাবে। এছাড়া আরও চমক থাকবে যা দর্শকদের আকর্ষণ করতে সমর্থ হবে।’

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

তারা জানান মূর্তি বানাচ্ছেন করিমগঞ্জের স্বপন পাল। মূর্তির আদল আধুনিক হলেও এতে থাকবে আভিজাত্যের ছোঁয়া। তারা বলেন, ‘আজ পর্যন্ত শিলচরে এমন মূর্তি কখনো হয়েছে বলে আমাদের জানা নেই। তবে এখনই গোটা বিষয় জনসমক্ষে তুলে ধরা হচ্ছে না। দর্শকরা এসে সেই চমক নিজের চোখে দেখবেন।’ তারা জানান, মহাপঞ্চমীর সন্ধ্যায় পুজো উদ্বোধন হবে। শিলচর রামকৃষ্ণ মঠে মহারাজ গনধীশানন্দ জি’র হাত ধরে উদ্বোধন হবে পুজো। তিন দিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। সপ্তমী, অষ্টমী এবং নবমীতে ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে। সপ্তমীতে সাতটি ব্যঞ্জন, অষ্টমীতে আটটি ব্যঞ্জন এবং নবমীতে নয়টি ব্যঞ্জন এর মাধ্যমে প্রসাদ খাওয়ানো হবে। এক্ষেত্রে থাকছে অবাধ বিচরণ।

এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৌমিত্র নাথ, লিটন চক্রবর্তী, অনিমেষ সেনগুপ্ত, কালীপদ চক্রবর্তী, স্বপন রায়, সুজিত কুমার দেব, দুলাল চন্দ্র দেব, বিপুল মজুমদার সহ অন্যান্যরা।

Tags: durgapuja 2024Tarapur pratham polly
Previous Post

শিলচরে ১০ লক্ষের মদ চুরি করে বিক্রি, পুলিশের জালে লরিচালক

Next Post

মালুয়ায় সড়ক দুর্ঘটনায় জখম দুই

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
ভাড়াটে মহিলাকে মারধর । শিলচরে পুত্র সহ “চিকিৎসক”- র বিরুদ্ধে মামলা

মালুয়ায় সড়ক দুর্ঘটনায় জখম দুই

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?