Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচরে “স্পা” কর্মী দুই মহিলার “দিদিগিরি” !

samayikprasanga by samayikprasanga
August 31, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিলচরে “স্পা” কর্মী দুই মহিলার  “দিদিগিরি” !

অনলাইন ডেস্ক : মহিলাদের নিরাপত্তা নিয়ে সমগ্র দেশ যখন উত্তাল তখন শিলচরে দেখা গেল উল্টো পুরাণ। সঙ্গী সাথীদের নিয়ে দুই মহিলা এক যুবককে বিনা কারণে মারপিট করেছেন বলে, অভিযোগ এনে শনিবার পুলিশের দ্বারস্থ হলেন বিভিন্ন সংস্থা সংগঠনের প্রতিনিধিরা।

অভিযোগকারীরা জানিয়েছেন দুই মহিলা শিলচরের এক স্পা-তে কাজ করেন। আর ঘটনার সূত্র ধরে তারা শহরের একাংশ স্পা-তে অসামাজিক কার্যকলাপ চলে তাকে বলেও অভিযোগ করেন। যে যুবককে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার নাম সোনাল রায়, বাড়ি শহরের মালুগ্রাম এলাকায়। সোনাল জানিয়েছেন শুক্রবার রাত সাড়ে সাতটা নাগাদ তিনি ক্যাপিটাল ট্রাভেলস মোড়ে এইচডিএফসি ব্যাংকের এটিএম কাউন্টারে টাকা ট্রান্সফার করার জন্য যান। সে সময় এটিএম কাউন্টারে গিয়েছিলেন ওই এলাকায়ই এক স্পাতে কর্মরত দুই মহিলা। দুই মহিলা এটিএম থেকে বেরিয়ে আসার পর তিনি ঢুকতে যান। তিনি এটিএম কাউন্টারে ঢুকতে না ঢুকতেই দুই মহিলা কর্মরত নিরাপত্তারক্ষীকে বলেন তারা ফের কাউন্টারের

You might also like

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

ভেতরে যাবেন। নিরাপত্তারক্ষী অন্যদের কাজ শেষ হওয়ার পর যেতে বললে দুই মহিলা ক্ষেপে উঠেন। আর নিরাপত্তারক্ষীর সঙ্গে সঙ্গে তাকে (সোনালকে) উদ্দেশ্য করেও আপত্তিজনক মন্তব্য করতে থাকেন। এই অবস্থায় তিনি প্রতিবাদ করলে তাকে মারপিট শুরু করেন। দুই মহিলার সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে থাকা এক পুরুষও তাকে মারপিট করেন। এসব চলতে থাকার মধ্যেই দুই মহিলা কাছেই যে স্পা-তে কাজ করেন সেখান থেকেও কিছু লোক বেরিয়ে এসে তাকে মারতে শুরু করেন। পরবর্তীতে আশপাশের লোকেরা এগিয়ে এসে নিরস্ত করেন মারমুখী দুই মহিলা ও তাদের সঙ্গীদের। সোনাল জানিয়েছেন, দুই মহিলার মধ্যে একজনের পদবী চন্দ। অন্যজনের নাম তিনি জানেন না। তবে দুজনেই যে এটিএম কাউন্টার সংলগ্ন “স্পা”-তে কাজ করেন, পরবর্তীতে খোঁজ করে তা জানতে পেরেছেন তিনি।

এই ঘটনার পর সোনালকে সঙ্গে নিয়ে শনিবার “টিম ওয়ান ফাউন্ডেশন” সহ অন্যান্য সংস্থা সংগঠনের প্রতিনিধিরা হাজির হন সদর থানায়। ঘটনা নিয়ে এজাহার দায়ের করার পাশাপাশি সংস্থা সংগঠনের পক্ষ থেকে পুলিশ সুপারের কাছে শহরের একাংশ স্পা-তে অসামাজিক কার্যকলাপ চলছে বলেও অভিযোগ এনে স্মারকপত্র পেশ করা হয়।

Tags: Assam Policecachar spharasment in public
Previous Post

ধলাইয়ে স্ত্রীর উপর হামলাকারী যুবক গ্রেফতার

Next Post

দুই ভাষাগোষ্ঠীর পড়ুয়াদের মারপিটকে ঘিরে রণক্ষেত্র পিসি বড়জালেঙ্গা

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
দুই ভাষাগোষ্ঠীর পড়ুয়াদের মারপিটকে ঘিরে রণক্ষেত্র পিসি বড়জালেঙ্গা

দুই ভাষাগোষ্ঠীর পড়ুয়াদের মারপিটকে ঘিরে রণক্ষেত্র পিসি বড়জালেঙ্গা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?