Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

তপবননগর কান্ড: তিন সাগরেদ গ্রেফতার হলেও সুজিত এখনও পলাতক

samayikprasanga by samayikprasanga
May 30, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
তপবননগর কান্ড: তিন সাগরেদ গ্রেফতার হলেও সুজিত এখনও পলাতক

অনলাইন ডেস্ক : তপবননগর এলাকায় “রুবি ওয়াইন সোপ”-নামে মদের দোকানের  মালিক সুকান্ত কর ওরফে বাপিকে মারপিটের ঘটনায় অভিযুক্ত বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরী এখনও পলাতক। গ্রেফতারি এড়াতে সুজিত আত্মগোপন করে থাকলেও পুলিশ বৃহস্পতিবার গ্রেফতার করেছে তার তিন সাগরেদ পীযূষ পাল (৩৮), নিতাই দাস (৪১) ও সুশান্ত রায় (৩৬)কে।

পুলিশ সূত্রে জানা গেছে এদিন ভোরের দিকে এই তিনজনকে গ্রেফতার করা হয়। তবে এ পর্যন্ত সুজিতের সন্ধান মেলেনি। সূত্রটি জানান, মারপিটের ঘটনায় সুজিত সহ অন্য যে কজন এখনও পালিয়ে রয়েছেন, তাদের খুঁজে বের করতে সম্ভাব্য বিভিন্ন এলাকায় জোর তল্লাশি চলছে।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

এদিকে পীযূষ , নিতাই ও সুশান্ত গ্রেফতার হলেও সুজিত এপর্যন্ত ধরা না পড়ায় বিভিন্ন মহল থেকে এনিয়ে নানা প্রশ্ন উত্থাপন করা হচ্ছে। ওইসব মহলের বক্তব্য এটা আসলে সুজিতের ই একটা কৌশলী চাল। তিন সাগরেদকে পুলিশের সামনে ঠেলে দিয়েছেন তিনি নিজেই, যাতে করে পুলিশ সহজে এই তিনজনকে গ্রেফতার করতে পারে। আর তিনজনকে গ্রেফতার করা হয়েছে এটা ভেবে ঘটনাকে ঘিরে যারা সরব হয়েছেন তারা মানসিক তুষ্টি নিয়ে চুপ হয়ে যান। এবং শেষপর্যন্ত চাপ কমে যাওয়ায় রক্ষা পেয়ে যান তিনি নিজে। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কোনওভাবেই সুজিত পার পেয়ে যাবেন না। তাকে গ্রেফতারের জন্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। পীযূষ, নিতাই ও সুশান্তকে গ্রেফতারের পর  এদিনই পুলিশ আদালতে পেশ করে। আদালতের নির্দেশে তিনজনকে প্রেরণ করা হয়েছে হাজতে।

পুলিশ তিনজনকে গ্রেফতার করলেও ঘটনা নিয়ে জনমানসে ক্ষোভ এখনো প্রশমিত হয়নি। সুকান্ত করের উপর হামলার প্রতিবাদে আগামী ১ জুন শনিবার বিবেকানন্দ রোডের শ্রীমা ভবনে এক নাগরিক সভা আহ্বান করা হয়েছে। প্রসঙ্গত সুকান্ত কর বিবেকানন্দ রোডের ২৯ নম্বর গলির বাসিন্দা। নাগরিক সভা আহবান করেছে বিবেকানন্দ রোড নাগরিক অধিকার সুরক্ষা কমিটি। কমিটির পক্ষ থেকে নাগরিক সভায় সবার উপস্থিতি কামনা করে বলা হয়েছে, এ ধরনের ঘটনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা না হলে ভবিষ্যতে অন্য যে কারো সাথে এর পুনরাবৃত্তি ঘটতে পারে।

Tags: Assam PoliceWine shop
Previous Post

প্রসূতির মৃত্যু, ডাঃ অরুণ দেবনাথের বিরুদ্ধে চিকিৎসায় গাফলতির অভিযোগ

Next Post

বেতুকান্দি গেট স্বস্তি দিলেও আতঙ্ক ছড়াচ্ছে শিববাড়ি বাঁধ

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
বেতুকান্দি গেট স্বস্তি দিলেও  আতঙ্ক ছড়াচ্ছে শিববাড়ি বাঁধ

বেতুকান্দি গেট স্বস্তি দিলেও আতঙ্ক ছড়াচ্ছে শিববাড়ি বাঁধ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?