Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

গুয়াহাটিতে ইন্দোনেশিয়ার নাগরিকের পেট কেটে বের করা হলো ১১ কোটির কোকেন

samayikprasanga by samayikprasanga
May 16, 2024
in slider, অসম, আন্তর্জাতিক, জাতীয়
0
একবছরে ৭১৮ কোটির ড্রাগস উদ্ধার অসমে, গ্রেফতার ৪৭০০ জন

অনলাইন ডেস্ক : গুয়াহাটি বিমানবন্দরে ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে আসা এক যাত্রীর পেটের ভেতর মাদক দ্রব্য রয়েছে বলে তাকে আটক করেছিল কাস্টম বিভাগ। সন্দেহের বসে তাকে নিয়ে যাওয়া হয় গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে ডাক্তাররা অস্ত্রোপচার করে তার পেট থেকে ৩৬টি কৌটঝ উদ্ধার করেন এবং এতে পাওয়া যায় প্রচুর পরিমাণে নিষিদ্ধ মাদক কোকেইন।

গ্রেফতার হওয়া জাকার্তার মাদক পাচারকারী লোকটির নাম রেনহার্ড শিরায়েত (৩৩)। সে ওই দেশের সুরক্ষা ব্যবস্থা কে ফাঁকি দিয়ে সফলভাবে মাদক নিয়ে ভারতে প্রবেশ করেছিল তবে গৌহাটি আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সন্দেহের বসে আটক করেন কাস্টম বিভাগের রক্ষীরা। তারা বিষয়টি প্রথমে স্থানীয় প্রশাসনের কাছে জানান এবং জেলা শাসকের তত্ত্বাবধানে অস্ত্রপচার প্রক্রিয়া সম্পন্ন হয়। আধিকারিকরা বলেন, ‘যেহেতু ওই ব্যক্তি অন্য দেশের নাগরিক এবং আন্তর্জাতিক বিমান যাত্রা করে ভারতে এসেছেন, তাকে এভাবে আটকে অস্ত্রপচার করা একটি ঝুঁকিপূর্ণ বিষয় ছিল। তবে চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন তার পেটে অস্বাভাবিক কিছু রয়েছে। ফলে আমরা তাদের অস্ত্রপচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে বলি। শেষমেশ তার পেট থেকে ৩৬টি কৌটো উদ্ধার হয় এবং এতে পাওয়া যায় নিষিদ্ধ মাদক।’

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

পুলিশের তরফে জানানো হয়েছে তারা ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা গ্রহণ করেছেন তবে যেহেতু সে এখনো চিকিৎসাধীন তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়নি। আধিকারিকরা বলেন, ‘লোকটি সুস্থ হলে তাকে গ্রেফতার করা হবে এবং তার বয়ান নেওয়া হবে। সে কোথা থেকে এই মাদক নিয়ে এসেছিল এবং ভারতবর্ষে কার সঙ্গে কার যোগাযোগ ছিল, এসব বিষয় যাচাই করে দেখা হবে।’

Tags: anti drugs movementAssam PoliceCM Himanta Bishwa Sharmaindonesia
Previous Post

ভোট মরশুমে সিএএতে আবেদন করে নাগরিকত্ব পেলেন ১৪ জন

Next Post

উধারবন্দ ঠালিগ্রামে ডাকাতি, চাঞ্চল্য

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
উধারবন্দ ঠালিগ্রামে ডাকাতি, চাঞ্চল্য

উধারবন্দ ঠালিগ্রামে ডাকাতি, চাঞ্চল্য

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?