Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

নিয়োগ পরীক্ষায় নকলে ধরা পড়লে তিন বছরের জেল!

নয়া বিধি চালু হচ্ছে অসমে, জানালেন শিক্ষামন্ত্রী পেগু

samayikprasanga by samayikprasanga
October 3, 2023
in slider, অসম
0
নিয়োগ পরীক্ষায় নকলে ধরা পড়লে তিন বছরের জেল!

অনলাইন ডেস্ক : অসমে এখন থেকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনকারী ছাত্রছাত্রীকে তিন বছর পৰ্যন্ত কারাবাস, ১ লক্ষ টাকা পৰ্যন্ত জরিমানা সহ আরও ভয়ংকর বিধি চালু হবে বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী রণোজ পেগু। মঙ্গলবার জনতা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে গতকাল সোমবার অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূৰ্ণ সিদ্ধান্তের ব্যাখ্যা করেছেন শিক্ষামন্ত্ৰী পেগু।

তিনি জানান, নিযোগ প্ৰক্ৰিয়াকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে রাজ্য সরকার বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। নিয়োগ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করলে হবে সংশ্লিষ্টের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আসাম পাবলিক সার্ভিস কমিশন (এপিএসসি) থেকে টেট, সর্বক্ষেত্রে প্ৰযোজ্য হবে এই নিয়ম। অসদুপায় অবলম্বনকারী পরীক্ষাৰ্থীর তিন বছর পৰ্যন্ত কারাবাস, ১ লক্ষ টাকা পৰ্যন্ত জরিমানা হবে। পেপার লিক করলে, অন্য কেউ উত্তর লিখে দিলে, পরীক্ষা কেন্দ্ৰের বাইরে পরীক্ষা দেওয়া ইত্যাদি ঘটনার সঙ্গে জড়িতদের ৫ থেকে ১০ বছর পৰ্যন্ত কারাবাস বা ১০ লক্ষ থেকে ১০ কোটি টাকা পৰ্যন্ত জরিমানা হবে। জরিমানা না দিলে অতিরিক্ত আরও দু-বছর কারাবাস। এক কথায়, পরীক্ষায় অসৎ উপায়ের সঙ্গে জড়িত সবাই হবেন দোষী, জানান শিক্ষামন্ত্রী।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

মন্ত্রিসভায় গৃহীত আরও সিদ্ধান্তের খবর দিয়ে শিক্ষামন্ত্রী পেগু জানান, অসমে গড়া হবে তোষাখানা। মন্ত্ৰীরা যে সব উপহার পাবেন, সেগুলি তাঁরা তোষাখানায় জমা দেবেন। তবে যদি কোনও মন্ত্ৰী প্রাপ্ত উপহার সামগ্রী নিজের কাছে রাখতে চান, তা-হলে তার মূল্য তোষাখানায় জমা করতে হবে। তিনি জানান, সময় সময় এই সব উপহার সামগ্রী নিলাম করা হবে। উপহারগুলি নিলাম করে প্রাপ্ত অর্থ জমা হবে মুখ্যমন্ত্ৰীর ত্রাণ তহবিলে। তোষাখানা থেকে সরকারি অতিথিদের দেওয়া হবে উপহার। তবে দু হাজার টাকার নীচে মূল্যের উপহার নিজের কাছে রাখতে পারবেন মন্ত্ৰীরা। দু হাজার টাকার ওপর মূল্যের উপহার জমা দেবেন তোষাখানায়।

Tags: Assam CabinetAssam EducationEmployment ExamRojoj Pegu
Previous Post

রাজ্যে ফের বাল্যবিবাহ বিরোধী অভিযান, গ্রেফতার বহু

Next Post

নাবালিকার সন্তান প্রসব, ধৃত বাবা

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
শিলচরে জন্মদাতা বাবার বাসনার শিকার হয়ে  নাবালিকার সন্তান প্রসব!

নাবালিকার সন্তান প্রসব, ধৃত বাবা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?