Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

ই-রিক্সার জোড়-বেজোড়, প্রথমদিন অনেকটাই যানজটমুক্ত শিলচর

samayikprasanga by samayikprasanga
August 16, 2023
in অসম, বরাক উপত্যকা
0
ই-রিক্সার জোড়-বেজোড়, প্রথমদিন  অনেকটাই যানজটমুক্ত শিলচর

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

অনলাইন ডেস্ক : শিলচরে ই-রিক্সা চলাচলের ক্ষেত্রে শুরু হলো জোড়-বেজোড়  ব্যবস্থা। আর বুধবার প্রথমদিন এর ফল মিলেছে বেশ ভালোই। শহরের রাস্তাঘাট এদিন প্রায় যানজট মুক্তই ছিল বলা যায়।
শহরে যানজট সমস্যা লাঘব করার উদ্দেশ্যে গত ৯ আগস্ট শিলচরে জেলা শাসকের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত ছিলেন জেলাশাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নূমল মাহাতো, জেলা পরিবহন আধিকারিক অংশুমান বিশ্বাস সহ ট্রাফিক পুলিশ এবং পূর্ত বিভাগের কয়েকজন আধিকারিক এবং ই রিক্সা মালিক সংস্থার কর্মকর্তারা। আলোচনাক্রমে সভায়‌ সিদ্ধান্ত নেওয়া হয়, যানজট এড়াতে শহরে প্রতিমাসের জোড় তারিখগুলোতে চলাচল করতে পারবে নম্বরের শেষ সংখ্যা জোড় এমন  ই-রিক্সাগুলোই। একইভাবে নম্বরের শেষ সংখ্যা বেজোড় এমন ই-রিক্সাগুলো চলবে বেজোড় তারিখে । সিদ্ধান্ত নেওয়া হয় ১৬ আগস্ট থেকে কার্যকর হবে এই ব্যবস্থা। সে অনুযায়ী এদিন থেকে কার্যকর করা হয়েছে তা।
এদিন এই ব্যবস্থা কার্যকর হলেও জরিমানা আদায় করা হয়নি। তবে জেলাশাসক, পুলিশ সুপার এবং জেলা পরিবহন আধিকারিক সহ ট্রাফিক পুলিশের কর্তাব্যক্তিরা এদিন রাস্তায় নেমে এনিয়ে  সচেতনতা সৃষ্টির জন্য অভিযান চালান। ই-রিক্সা চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টির প্রয়াস চালানোর পাশাপাশি এদিন ট্রাফিক পুলিশ কর্মীরা গাড়িতে কালো কাঁচ ব্যবহারকারী,হেলমেটবিহীন দ্বিচক্রযানের আরোহী সহ যানবাহন আইন ভঙ্গকারী অন্যান্যদের কাছ থেকে ব্যাপক হারে জরিমানা আদায় করেন।
ট্রাফিক পুলিশের সিটি ইন্সপেক্টর বি দাস জানিয়েছেন, জোড়- বেজোড় ব্যবস্থার প্রথম দিন হওয়ার দরুন এদিন ই-রিক্সার চালকদের জরিমানা করা হয়নি। শুধু সচেতনামূলক প্রচারই চালানো হয়েছে তাদের মধ্যে। তবে ভবিষ্যতে কোনও ই-রিক্সা চালক বেঁধে দেওয়ার নিয়ম ভেঙ্গে রাস্তায় বের হলে তাদের জরিমানা করা হবে অবশ্যই। সঙ্গে অবশ্য তিনি এও জানান, এদিন নম্বরের শেষ সংখ্যা বেজোড়, এমন খুব বেশি ই-রিক্সা শহরের রাস্তায় বের হয়নি। বলতে গেলে চালকরা বেঁধে দেওয়ার নিয়ম মানার ক্ষেত্রে সচেতনতাই দেখিয়েছেন।
জেলা পরিবহন আধিকারিক অংশুমান বিশ্বাস জানিয়েছেন, এদিন থেকে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করা হলেও যেভাবে ইতিবাচক ফল পাওয়া গেছে তাতে মনে হচ্ছে এতে কাজ হবে অবশ্যই। তিনি জানান, শহরে গড়পরতা চলাচল করে প্রায় তিন হাজার ই-রিক্সা। জোড়-বেজোর ব্যবস্থায়, একেকদিন এর অর্ধেক ই-রিক্সা বের হবে রাস্তায়। এতে যানজটের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়াটা খুব স্বাভাবিক।

Tags: Assam PoliceCachar District Administratione rikshawsilchar trafic
Previous Post

ডিলিমিটেশন : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদন

Next Post

ডিজি-কে দিয়ে রাজ্য পুলিশকর্মীদের ভুঁড়ি পরীক্ষা শুরু

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
ডিজি-কে দিয়ে রাজ্য পুলিশকর্মীদের ভুঁড়ি পরীক্ষা শুরু

ডিজি-কে দিয়ে রাজ্য পুলিশকর্মীদের ভুঁড়ি পরীক্ষা শুরু

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?