Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

প্রয়াত বিশিষ্ট আইনজীবী মোজাম্মিল আলী লস্কর

samayikprasanga by samayikprasanga
March 16, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
প্রয়াত বিশিষ্ট  আইনজীবী মোজাম্মিল আলী লস্কর

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

অনলাইন ডেস্ক : না ফেরার সফরে পাড়ি দিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, সমাজকর্মী আইনজীবী মোজাম্মিল আলী লস্কর। বৃহস্পতিবার সকাল ১১-১৫ নাগাদ সোনাই রোডস্থিত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে মোজাম্মিল আলী লস্করের বয়স হয়েছিল ৮৪। রেখে গেছেন স্ত্রী রৌশান আরা লস্কর সহ দুই ছেলে এবং তিন মেয়েকে। বড় ছেলে হাসান মহম্মদ সারওয়ার আইজল এনআইটিতে কর্মরত এবং ছোট ছেলে হুসেন মহম্মদ আরিফ একজন ব্যবসায়ী। ছেলেদের মত উনার মেয়েরাও বেশ সু – প্রতিষ্ঠিত। বড় মেয়ে লুসি লস্কর একজন চিকিৎসক, দ্বিতীয় মেয়ে আল মহসিনা হলেন অধ্যাপক। আর ছোট মেয়ে আল মোমিনা মোজাম্মিল হলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাঁর মৃত্যুতে পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।
              ১৯৪০ সালের ১৪ জানুয়ারি কনকপুরের এক শিক্ষিত পরিবারে জন্ম মোজাম্মিল আলী লস্করের। পড়াশোনা এই কবি সাহিত্যিকের শহরেই। আইনজীবী হিসেবে শিলচর বার লাইব্রেরিতে দীর্ঘদিন মামলা মোকাদ্দমা লড়েছেন। অবশ্য উনার বিচরণ বার লাইব্রেরি অবধিই সীমিত ছিল না। রাজনীতির পাশাপাশি সামাজিক কার্যকলাপের সঙ্গেও জড়িত ছিলেন। ছিলেন আসাম প্রদেশ কংগ্রেসের সম্পাদক। তাছাড়া শিলচর মহকুমা পরিষদের চিফ কাউন্সিলর পদও অলংকৃত করেছেন। সংখ্যালঘু অধিকার রক্ষাতেও তাঁর ভূমিকা ছিল অতুলনীয়। মোজাম্মিল আলী লস্করের রক্তের প্রত্যেক শিরা উপশিরাতে ছিল সাহিত্যের বাস। শত কর্মব্যস্ততার মধ্যেও নিয়মিত লেখালেখি করতেন তিনি। পেশাগত কর্মব্যস্ততার মধ্যেও সাহিত্যচর্চা অব্যাহত রাখেন তিনি। উনার  দশটি গ্রন্থ পাঠক সমাজে বেশ সমাদৃত  হয়েছে।  সাহিত্য কর্মের স্বীকৃতিস্বরূপ রাজ্য সরকার মোজাম্মিল আলী লস্করকে  ২০১২ সালে সাহিত্যিক ভাতা প্রদান করে। এছাড়াও ১৯৭১ ইংরেজিতে বাংলাদেশ মুক্তিযুদ্ধে তাঁর অবদানের জন্য বাংলাদেশ সরকার সম্প্রতি তাকে Friends of Liberation War Honour সম্মাননা দিয়ে সম্মানিত করেছেন।
Tags: Assam Govt.Cachar District AdministrationCM Himanta Bishwa SharmaSilchar district bar library
Previous Post

শিলচর থেকে রাজধানী এক্সপ্রেস চালুর দাবি সাংসদের

Next Post

সাতকরাকান্দিতে প্রধানমন্ত্রী আবাস নিয়ে দুর্নীতি, নালিশ ডিসিকে

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
সাতকরাকান্দিতে প্রধানমন্ত্রী আবাস নিয়ে দুর্নীতি, নালিশ ডিসিকে

সাতকরাকান্দিতে প্রধানমন্ত্রী আবাস নিয়ে দুর্নীতি, নালিশ ডিসিকে

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?